ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আপনার ক্রাশও কি আপনাকে পছন্দ করে? বুঝতে করুন এই ৪ প্রশ্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম
আপনার ক্রাশও আপনাকে পছন্দ করে কি না তা- চার প্রশ্ন ও তার আচরণে মিলতে পারে উত্তর । ছবি: সংগৃহীত

আপনার কি এমন কেউ আছে, যাকে আপনি মনে মনে খুব পছন্দ করেন? তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তার খোঁজ নিতে ইচ্ছে করে, একটু দেখা না হলে মনও খারাপ হয়। কিন্তু প্রশ্ন হলো, আপনার ক্রাশও কি আপনাকে একইভাবে পছন্দ করে?

মনের কথা সরাসরি বলতে অনেকেই দ্বিধায় থাকেন। যদি ক্রাশ কিছু মনে করে? যদি বন্ধুত্বের সম্পর্কটাই বদলে যায়? তবে কিছু সহজ প্রশ্ন এবং ক্রাশের আচরণ লক্ষ্য করলে আপনার প্রতি তার আগ্রহ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

আপনার সঙ্গে সময় কাটাতে কেমন লাগে?

ক্রাশকে জিজ্ঞেস করতে পারেন, আপনার সঙ্গে কথা বলা বা সময় কাটানো তার কেমন লাগে। শুধু ‘ভালো লাগে’ বললেই হবে না, খেয়াল করুন সে নিজে থেকে আপনার সঙ্গে কথা বলতে বা দেখা করতে আগ্রহ দেখায় কি না।

ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করার চেষ্টা করলে সেটিও হতে পারে বিশেষ ইঙ্গিত।

আরও পড়ুন

আমার কোন বিষয়টি তোমার সবচেয়ে ভালো লাগে?

এই প্রশ্নের উত্তরে ক্রাশ কী বলছে, মন দিয়ে শুনুন। সে কি শুধু আপনার চেহারা বা পোশাকের প্রশংসা করছে? নাকি আপনার স্বভাব, কথা বলার ধরন কিংবা ব্যক্তিত্বের কোনো বিশেষ দিকের কথাও বলছে?

আপনার ছোটখাটো বিষয়গুলো মনে রাখলে বোঝা যেতে পারে, ক্রাশ আপনাকে একটু বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করে।

তুমি কাউকে পছন্দ করলে কীভাবে তা বোঝাও?

এই প্রশ্নের মাধ্যমে ক্রাশের আচরণ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। সে হয়তো বলতে পারে, পছন্দের মানুষের সঙ্গে বেশি কথা বলে, নিয়মিত খোঁজ নেয় বা তার ছোটখাটো বিষয় মনে রাখে।

এরপর নিজের প্রতি ক্রাশের আচরণের সঙ্গে তার কথাগুলো মিলিয়ে দেখতে পারেন। তবে শুধু একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

আমাদের সম্পর্ক কি আরও এগোতে পারে?

এটি একটু সরাসরি প্রশ্ন। তাই ক্রাশের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হওয়ার পর প্রশ্নটি করতে পারেন।

খেয়াল করুন, সে বিষয়টি এড়িয়ে যাচ্ছে নাকি নিজের অনুভূতি নিয়ে খোলাখুলি কথা বলছে। তার উত্তর থেকেই সম্পর্ক নিয়ে তার ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

শুধু প্রশ্ন নয়, ক্রাশের আচরণও দেখুন

আপনার ক্রাশ আপনাকে পছন্দ করে কি না, তা বোঝার জন্য শুধু প্রশ্নের উত্তরই যথেষ্ট নয়। সে নিয়মিত আপনার সঙ্গে যোগাযোগ করে কি না, আপনার কথা মনে রাখে কি না, আপনার জন্য সময় বের করে কি না এবং আপনার মতামতকে সম্মান করে কি না—এসব ছোট বিষয়ও অনেক কিছু বুঝিয়ে দিতে পারে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ক্রাশের সঙ্গে কথা বলতে ভালো লাগলেই যে সেটি প্রেমের অনুভূতি, এমনটা সব সময় নয়। বন্ধুত্ব, যত্ন বা ভালো লাগার সম্পর্কও থাকতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনার ক্রাশ যদি আপনার মতো অনুভব না করে, তবে তার সিদ্ধান্তকে সম্মান করুন। কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মতি ও সম্মান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ কালো বিড়াল দিবস 
কালো বিড়াল রাস্তা পার হলে দুর্ভাগ্য আসে—এমন ধারণা প্রচলিত রয়েছে বিভিন্ন সংস্কৃতিতে।
আজ কালো বিড়াল দিবস 
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে।
এবার ব্রণের চিকিৎসায় টুথপেস্ট, যা বলছেন বিশেষজ্ঞরা
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
পরিবারের সুখে-দুঃখে পাশে থাকা, বিপদে সাহস জোগানো কিংবা নতুন সদস্যকে আপন করে নেওয়া—পারিবারিক জীবনে শাশুড়ির অবদান অনেক সময়ই গুরুত্বপূর্ণ।
শাশুড়ির প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ
আজ অন্যের জন্য কিছু করার দিন
সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না।
আজ অন্যের জন্য কিছু করার দিন
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব আর মুঠোফোনের একের পর এক বার্তা—সব মিলিয়ে দিনের বেশির ভাগ সময় কখন যে কেটে যায়, তা বুঝতেই পারেন না অনেকে।
নিজের সময়ের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিন
আরও পড়ুন
পছন্দের খাবার দেখলেই জিভে পানি আসে কেন
দেশে ও বিদেশে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে যেসব পর্যটন স্পট