ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আপেল পচবে না, দীর্ঘদিন টাটকা রাখার গোপন কৌশল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
সঠিকভাবে সংরক্ষণ করলে আপেল এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত টাটকা রাখা সম্ভব । ছবি: সংগৃহীত

আপেল পুষ্টিকর ফল। নিয়মিত আপেল খেলে শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টি পাওয়া যায়। তাই অনেকেই একসঙ্গে বেশ কয়েকটি আপেল কিনে রাখেন। কিন্তু ঠিকভাবে সংরক্ষণ না করলে দুই-তিন দিনের মধ্যেই আপেলে পচন ধরতে শুরু করে।

তবে একটু কৌশল মেনে রাখলে আপেল বেশ কিছুদিন টাটকা রাখা সম্ভব। বেশি আপেল কিনে রাখলেও যাতে দ্রুত নষ্ট না হয়, সেজন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

প্রতিটি আপেল আলাদা করে মুড়ে রাখুন

আপেল অন্য ফলের সঙ্গে কিংবা অনেকগুলো আপেল একসঙ্গে রেখে দেওয়া ঠিক নয়। কারণ আপেল থেকে ইথিলিন নামের একটি গ্যাস বের হয়। এই গ্যাস ফল পাকতে সাহায্য করে। বেশি পরিমাণে ইথিলিন জমলে আপেল দ্রুত পেকে নষ্ট হতে পারে এবং আশপাশের ফলেও দ্রুত পচন ধরতে পারে।

তাই প্রতিটি আপেল আলাদা করে খবরের কাগজ বা কাগজের তোয়ালে দিয়ে মুড়ে রাখা ভালো। এরপর সেগুলো ফ্রিজে রেখে দিন।

ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকবে

একসঙ্গে অনেক আপেল কিনলে ফ্রিজে সংরক্ষণ করাই ভালো। তবে ফ্রিজের তাপমাত্রার বিষয়টিও খেয়াল রাখতে হবে।

শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেল রাখলে তা প্রায় এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে।

আপেল ফ্রিজারের মধ্যেও রাখা যায়। তবে এতে আপেলের স্বাদ ও গঠন বদলে যেতে পারে। তাই ফ্রিজারে রাখতে চাইলে আপেল দিয়ে কোনো খাবার তৈরি করে তা সংরক্ষণ করা যেতে পারে।

আরও পড়ুন

ফ্রিজ না থাকলেও উপায় আছে

ফ্রিজে রাখার সুযোগ না থাকলে ঘরের ঠান্ডা ও অন্ধকার জায়গায় আপেল রাখতে পারেন। তবে সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় রাখা যাবে না। এতে আপেল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

এ ক্ষেত্রেও প্রতিটি আপেল আলাদা করে কাগজে মুড়ে রাখা ভালো। তবে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা আপেল চার থেকে পাঁচ দিনের মধ্যে খেয়ে নেওয়াই ভালো।

আপেল কেনার সময়ও সতর্ক থাকুন

আপেল দীর্ঘদিন ভালো রাখার বিষয়টি শুরু হয় কেনার সময় থেকেই। একসঙ্গে বেশি আপেল কিনলে ভালো মানের ফল বেছে নেওয়া জরুরি।

যেসব আপেলের গায়ে দাগ, ক্ষত বা নরম অংশ রয়েছে, সেগুলো না কেনাই ভালো। শক্ত, সতেজ ও কোনো ধরনের ক্ষত নেই—এমন আপেল বেছে নিলে তা তুলনামূলকভাবে বেশি দিন ভালো থাকে।

মনে রাখবেন

১. আপেল অন্য ফলের সঙ্গে রাখবেন না।
২. একাধিক আপেল একসঙ্গে না রেখে আলাদা করে মুড়ে রাখুন।
৩. ফ্রিজে রাখলে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী।
৪. ঘরের বাইরে রাখলে ঠান্ডা ও অন্ধকার জায়গা বেছে নিন।
৫. সরাসরি রোদে আপেল রাখবেন না।
৬. দাগ, ক্ষত বা নরম অংশযুক্ত আপেল এড়িয়ে চলুন।

সঠিকভাবে সংরক্ষণ করলে একসঙ্গে বেশি আপেল কিনেও অপচয় কমানো সম্ভব। তাই বাজার থেকে আপেল আনার পর শুধু ঝুড়িতে রেখে না দিয়ে একটু যত্ন করে সংরক্ষণ করলেই বেশ কিছুদিন টাটকা রাখা যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
নিউজিল্যান্ডে দেখা মিলল বিরল জাতের আপেলের