ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
সংগৃহীত ছবি

শীতের বাজারে এখন চারদিকে টাটকা গাজরের মেলা। ভিটামিন এ এবং সি-তে ভরপুর এই সবজি যে চোখের দৃষ্টি আর শরীরের জন্য উপকারী, তা আমরা সবাই জানি।

কিন্তু বর্তমানে বিউটি ওয়ার্ল্ডে গাজরের চেয়েও বেশি চর্চা হচ্ছে ‘ক্যারট সিড অয়েল’ বা গাজরের বীজের তেল নিয়ে।

কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া ফিডে এই তেলের বিজ্ঞাপন নিয়মিত চোখে পড়ছে। অনেকেই ভাবছেন, ট্রেন্ডে থাকা এই এসেনশিয়াল অয়েল কি আদৌ সবার ত্বকের জন্য ভালো?

বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে ব্যবহার করলে এটি আপনার ত্বকের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।

পুষ্টির দিক থেকে বিচার করলে ক্যারট সিড অয়েল এক কথায় অনন্য। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটেনয়েড, ভিটামিন এ, ভিটামিন ই, পটাশিয়াম এবং ফসফরাস।

এই শক্তিশালী উপাদানগুলো ত্বকের জেল্লা ফেরাতে এবং বিভিন্ন সমস্যা প্রতিরোধে দারুণ কার্যকর। বিশেষ করে এই শুষ্ক শীতের দিনে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এটি একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এই তেলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের গভীর থেকে পুষ্টি জোগায়, ফলে শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর হয়ে ত্বক হয়ে ওঠে কোমল।

কেবল সৌন্দর্য বৃদ্ধিই নয়, ত্বকের ক্ষত নিরাময়েও এই তেলের ভূমিকা অপরিসীম। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের লালচে ভাব, জ্বালা বা চুলকানি কমিয়ে দেয়। এমনকি ব্রণের কারণে হওয়া প্রদাহ কমাতেও এটি সহায়ক।

আধুনিক জীবনে আমরা সারাদিন ল্যাপটপ বা মোবাইলের সামনে কাটাই। গবেষণায় দেখা গেছে, ক্যারট সিড অয়েল সূর্যের অতিবেগুনি রশ্মি (UV rays) থেকে রক্ষার পাশাপাশি ডিজিটাল ডিভাইসের নীল আলো থেকেও ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আরও পড়ুন

তবে ব্যবহারের ক্ষেত্রে রয়েছে বিশেষ সতর্কতা। যেহেতু এটি একটি এসেনশিয়াল অয়েল, তাই সরাসরি মুখে মাখা একদমই উচিত নয়। সরাসরি ব্যবহারে ত্বকে হিতে বিপরীত হতে পারে।

ব্যবহারের সেরা নিয়ম হলো আমন্ড অয়েল বা অলিভ অয়েলের মতো কোনো ক্যারিয়ার অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যারট সিড অয়েল মিশিয়ে নেওয়া।

রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটি ফেসিয়াল অয়েল হিসেবে ত্বকে ম্যাসাজ করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। যারা প্রাকৃতিক উপায়ে ত্বকের তারুণ্য ধরে রাখতে চান, তাদের জন্য ক্যারট সিড অয়েল হতে পারে এক চমৎকার সমাধান।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
ঘামের গন্ধ দূর করতে বডি মিস্ট, ডিওডোরেন্ট নাকি পারফিউম কোনটি সেরা?
সকালে বাসা থেকে বের হওয়ার সময় শখ করে দামি পারফিউম স্প্রে করলেন। কিন্তু লোকাল বাসের ভিড় ঠেলে কিংবা কিছুটা হেঁটে অফিসে পৌঁছাতেই দেখা গেল, শরীর থেকে উধাও হয়ে গেছে সুগন্ধ। উল্টো ঘামের দুর্গন্ধে নিজেই অস্বস্তিতে পড়তে হচ্ছে। এমন অভিজ্ঞতা কমবেশি সবারই হয়। অনেকেই এমন পরিস্থিতির জন্য সুগন্ধির ব্র্যান্ড কিংবা মানকে দায়ী করেন। তবে বাস্তবে সমস্যাটা অনেক সময় সুগন্ধির নয়, বরং ভুল ধরনের পণ্য ব্যবহারের। বডি মিস্ট, ডিওডোরেন্ট ও পারফিউম তিনটিই সুগন্ধি পণ্য হলেও এদের কাজ এক নয়। ঘামের দুর্গন্ধ দূর করা, ঘাম নিয়ন্ত্রণ করা কিংবা শরীরে দীর্ঘস্থায়ী সুবাস ধরে রাখার জন্য আলাদা ধরনের পণ্য প্রয়োজন। তাই কখন কোনটি ব্যবহার করা উচিত, তা জানা জরুরি। ডিওডোরেন্ট প্রতিদিন বাইরে বের হতে হয়, গণপরিবহনে যাতায়াত করতে হয় কিংবা দীর্ঘ সময় গরমের মধ্যে থাকতে হয় এমন মানুষের জন্য ডিওডোরেন্ট বেশ কার্যকর। সাধারণভাবে ঘামের নিজস্ব গন্ধ থাকে না। ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘামের বিভিন্ন উপাদানের সঙ্গে ক্রিয়া করে দুর্গন্ধ তৈরি করতে পারে। ডিওডোরেন্টের মূল কাজ হলো সেই দুর্গন্ধ নিয়ন্ত্রণ করা। এতে সুগন্ধি উপাদানের পাশাপাশি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সহায়ক উপাদান থাকতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি সব ডিওডোরেন্ট ঘাম বন্ধ করে না। ঘাম কমানোর জন্য ব্যবহৃত পণ্যকে সাধারণত ‘অ্যান্টিপার্সপিরেন্ট’ বলা হয়। এতে ঘামগ্রন্থির কার্যক্রম সাময়িকভাবে কমাতে অ্যালুমিনিয়াম-ভিত্তিক উপাদান থাকতে পারে। তাই ঘামের গন্ধ নিয়ে অস্বস্তিতে থাকলে ডিওডোরেন্ট উপকারী, আর অতিরিক্ত ঘাম কমাতে চাইলে অ্যান্টিপার্সপিরেন্ট বেছে নেওয়া যেতে পারে। পারফিউম বিয়ে, পার্টি, করপোরেট মিটিং কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে দীর্ঘস্থায়ী ও আকর্ষণীয় সুবাসের জন্য পারফিউমের জুড়ি নেই। পারফিউমে সুগন্ধি তেলের ঘনত্ব সাধারণত বডি মিস্টের তুলনায় অনেক বেশি। ফলে এর সুবাস তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। তবে পারফিউমের মূল কাজ ঘামের দুর্গন্ধ দূর করা নয়; এটি মূলত শরীর বা পোশাকে কাঙ্ক্ষিত সুবাস যোগ করে। তাই প্রচণ্ড ঘামে ভেজা শরীরে সরাসরি পারফিউম স্প্রে করলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে। বরং ঘামের গন্ধের সঙ্গে পারফিউমের তীব্র সুবাস মিশে অস্বস্তিকর গন্ধ তৈরি করতে পারে। বডি মিস্ট বডি মিস্ট হলো তুলনামূলকভাবে হালকা ধরনের সুগন্ধি। এতে সুগন্ধি উপাদানের ঘনত্ব পারফিউমের চেয়ে কম থাকায় এর সুবাসও সাধারণত কোমল ও স্নিগ্ধ হয়। যারা তীব্র সুগন্ধি পছন্দ করেন না কিংবা হালকা সতেজ অনুভূতি চান, তাদের জন্য বডি মিস্ট ভালো বিকল্প হতে পারে। গোসলের পর, বাসায় থাকার সময় কিংবা বিকেলে হাঁটতে বের হওয়ার আগে এটি ব্যবহার করা যায়। তবে বডি মিস্টের সুবাস সাধারণত পারফিউমের মতো দীর্ঘস্থায়ী হয় না। তাই প্রয়োজন অনুযায়ী দিনে একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তাহলে কোনটি আপনার জন্য? ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণ করতে চাইলে শুধু পারফিউমের ওপর নির্ভর না করে ডিওডোরেন্ট বা প্রয়োজন অনুযায়ী অ্যান্টিপার্সপিরেন্ট ব্যবহার করাই বেশি কার্যকর। আর দীর্ঘ সময় শরীরে সুন্দর সুবাস ধরে রাখতে চাইলে ডিওডোরেন্ট ব্যবহারের পর পছন্দের পারফিউম ব্যবহার করা যেতে পারে। তবে পরিষ্কার ও শুকনো শরীরে এগুলো ব্যবহার করাই ভালো। অন্যদিকে, যারা হালকা ও স্নিগ্ধ সুবাস পছন্দ করেন, তাদের জন্য বডি মিস্ট হতে পারে আদর্শ। অর্থাৎ, তিনটি পণ্যের কাজ তিন রকম। ঘামের গন্ধ নিয়ন্ত্রণে ডিওডোরেন্ট, ঘাম কমাতে অ্যান্টিপার্সপিরেন্ট, দীর্ঘস্থায়ী সুবাসের জন্য পারফিউম আর হালকা সতেজ অনুভূতির জন্য বডি মিস্ট—ব্যবহারটা হওয়া উচিত প্রয়োজন বুঝে। আরটিভি/এসকে

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আরও পড়ুন
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম