ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কম দামি গিজার কেনার আগে যা জানা জরুরী

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
কম দামি ইনস্ট্যান্ট গিজার কেনার আগে যা জানা জরুরী। ছবি: সংগৃহীত

তীব্র শীতের সঙ্গে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। যার ফলে বাজারে চাহিদা বেড়েছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বা গিজারের। ভালো মানের পণ্য ছাড়াও বর্তমানে বাজারে সস্তায় মিলছে। এই ধরনের ওয়াটার হিটার বা গিজার ব্যবহারে বৈদ্যুতিক শকের আশঙ্কা ও ঝুঁকি আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হাতের নাগালে চলে এসেছে কম দামি ও পোর্টেবল ইনস্ট্যান্ট গিজার। মাত্র ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া এই হিটারগুলো সহজেই যেকোনো ট্যাপে বসানো যায়। তবে এই ধরনের সস্তা হিটার ব্যবহারের ঝুঁকি এবং স্থায়িত্ব নিয়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঝুঁকির প্রধান কারণসমূহ

শর্ট সার্কিটের ঝুঁকি: এই গিজারগুলোতে সাধারণত নিম্নমানের প্লাস্টিক ও কয়েল ব্যবহার করা হয়। পানির সংস্পর্শে থাকা অবস্থায় প্লাস্টিক গলে গেলে বা কয়েল ফেটে গেলে পুরো পানি বিদ্যুতায়িত হতে পারে।

আরও পড়ুন

অনিরাপদ ওয়্যারিং: বাথরুমের মতো স্যাঁতসেঁতে জায়গায় খোলা তার বা প্লাগ পয়েন্ট রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত পানির ট্যাপের ঠিক ওপরেই বৈদ্যুতিক সকেটে এই কম দামি ইনস্ট্যান্ট হিটার ব্যবহার করা হয়। যা থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অটো-কাট ফিচারের অভাব: ব্র্যান্ডের গিজারগুলোতে তাপমাত্রা নির্দিষ্ট সীমার ওপরে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সস্তা হিটারগুলোতে এই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পানি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে।

এগুলো কতটা ভালো?

সুবিধার দিক থেকে এগুলো দ্রুত পানি গরম করে এবং দামে সস্তা। কিন্তু স্থায়িত্বের বিচারে এগুলো খুব একটা টেকসই নয়। হার্ড ওয়াটার বা আয়রনযুক্ত পানিতে এগুলোর কয়েল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এ ছাড়া বারবার মেরামত করার ঝামেলা তো রয়েছেই।

ব্যবহারকারীদের জন্য সতর্কতা

জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের হিটার ব্যবহারের ক্ষেত্রে নিম্নোক্ত সতর্কতা মেনে চলা জরুরি:

১. পেশাদার ইলেকট্রিশিয়ান দিয়ে সংযোগ: সাধারণ প্লাগ পয়েন্টের বদলে ভালো মানের এমসিবি (MCB) বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন।

২. পানিরোধী সকেট: বাথরুমে অবশ্যই ওয়াটারপ্রুফ সকেট ব্যবহার করতে হবে এবং তা পানির ঝাপটা থেকে দূরে রাখতে হবে।

৩. সুইচ অফ রাখা: পানি গরম হয়ে গেলে বা ব্যবহারের সময় মেইন পাওয়ার সুইচ বন্ধ রাখার চেষ্টা করুন।

৪. বিএসটিআই সার্টিফাইড পণ্য: কেনাকাটার সময় কিছুটা বেশি খরচ হলেও মানসম্মত ব্র্যান্ডের গিজার বেছে নেওয়া নিরাপদ।

সস্তা এই গিজারগুলো সাময়িক আরাম দিলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এগুলোর ব্যবহার যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ‘সস্তায় বস্তা পচা’ নীতি এড়িয়ে নিরাপত্তার দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
আরও পড়ুন
বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বড় দুঃসংবাদ, যা জানালেন গবেষকরা
বিয়েতে নতুন জামাইকে আস্ত খাসি, কীভাবে চালু হলো এই রীতি?
কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা, খাবেন যেভাবে
কোষ্ঠকাঠিন্যে ভুগছেন? ৫ খাবারেই মিলতে পারে সমাধান