ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরুণদের অসুখী হওয়ার কারণ কী?

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের মধ্যে অখুশি থাকার প্রবণতা উদ্বেগজনক ভাবে বাড়ছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে, বিশেষ করে ধনী ও শিল্পোন্নত দেশগুলোতে এই সংকট সবচেয়ে প্রকট হলেও এটি এখন একটি বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে।

বিশ্ব সুখ সূচক ২০২৫-এ যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, যার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ ও মানসিক অস্থিরতাকে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত ‘গলোবাল ফ্লারিশিং স্টাডি’ (জিএফএস)-এর তথ্যমতে, ২২টি দেশের দুই লাখের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে যে তরুণ প্রজন্মের এই মানসিক শূন্যতা কোনো নির্দিষ্ট অঞ্চলের নয়, বরং বিশ্বব্যাপী এক সাধারণ প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে জীবনচক্রে সুখের ধারাকে ‘ইউ-আকৃতি’ হিসেবে বিবেচনা করা হতো—অর্থাৎ জীবনের শুরুতে ও বৃদ্ধ বয়সে মানুষ বেশি খুশি থাকে এবং মধ্যবয়সে সুখের মাত্রা কমে যায়। কিন্তু বর্তমান প্রজন্মের ক্ষেত্রে এই তত্ত্ব আর খাটছে না। আধুনিক তরুণদের সুখের সূচক জীবনের শুরু থেকেই বেশ নিচু অবস্থানে থাকছে এবং বহু বছর তা একই জায়গায় স্থবির হয়ে আছে।

গবেষক ডেভিড ব্লাঞ্চফ্লাওয়ার ও অ্যান্ড্রু জে অসওয়াল্ডের মতে, এই মনঃকষ্টের অন্যতম প্রধান কারণ হলো বাস্তব সামাজিক সম্পর্কের অভাব। প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থায় অভ্যস্ত এই প্রজন্ম ভার্চুয়াল জগতের ভিড়ে প্রকৃত বন্ধু ও ঘনিষ্ঠ সম্পর্কের উষ্ণতা থেকে বঞ্চিত হচ্ছে। তবে দেখা গেছে, যেসব তরুণের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক মজবুত, তারা এখনো মানসিকভাবে অনেক বেশি সুস্থ।

আর্থিক সমৃদ্ধি যে সব সময় সুখ বয়ে আনে না, তার প্রমাণ মিলছে ধনী দেশগুলোর পরিসংখ্যানে।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, জিডিপি যত বাড়ছে, মানুষের জীবনে অর্থবোধ বা বেঁচে থাকার উদ্দেশ্য তত কমছে। ধনী দেশগুলোর মানুষ তাদের দৈনন্দিন কাজকে অর্থবহ মনে করতে পারছে না, যা এক গভীর মানসিক শূন্যতা তৈরি করছে। এছাড়া ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলনের ঘাটতিও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

পরিসংখ্যানে দেখা গেছে, যারা নিয়মিত কোনো না কোনো আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকেন, তাদের মানসিক প্রশান্তি অন্যদের চেয়ে গড়ে ৮ শতাংশ বেশি।

এই সংকট থেকে উত্তরণের পথ হিসেবে গবেষক আর্থার সি ব্রুকস তরুণদের জন্য তিনটি পরামর্শ দিয়েছেন: সামাজিক যোগাযোগ মাধ্যমের মোহ ত্যাগ করে বাস্তব জীবনে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, জীবনের গভীরতা বুঝতে কোনো দর্শন বা আত্মিক অনুশীলন করা এবং শুধুমাত্র বস্তুগত আরাম বা অর্থের পেছনে না ছুটে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আরও পড়ুন
ম্যাকবুক উপহার পেলেন বেড়াতে এসে ল্যাপটপ হারানো সেই জার্মান তরুণ
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি