ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শীতকালে চোখের যত্ন নেওয়া যেসব কারণে প্রয়োজন

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম
সংগৃহীত ছবি

শীতে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালু আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ চোখের ওপর বিরূপ প্রভাব ফেলে। শীতকালীন শুষ্কতা, ঠান্ডা বাতাস ও প্রখর সূর্যালোকের কারণে বর্তমানে অনেকের মধ্যেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে।

চিকিৎসকদের মতে, সামান্য সচেতনতা ও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে এই সময়ে চোখকে সুরক্ষিত রাখা সম্ভব।

শীতকালে চোখের সবচেয়ে সাধারণ সমস্যা হলো ‘ড্রাই আই সিনড্রোম’ বা চোখের শুষ্কতা। আর্দ্রতা কমে যাওয়ার ফলে চোখের পানির স্তর শুকিয়ে যায়, যার ফলে চোখে জ্বালাপোড়া, চুলকানি কিংবা লাল ভাব দেখা দিতে পারে। এছাড়া বাতাসে ধুলাবালু বেড়ে যাওয়ায় অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি পায়।

অনেক ক্ষেত্রে ভাইরাসজনিত সংক্রমণের কারণে চোখ ওঠা বা কনজাংটিভাইটিসের সমস্যাও প্রকট হয়। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গ্লুকোমা।

শীতকালে চোখের ভেতরের চাপ বা ইন্ট্রাঅকুলার প্রেশার ওঠানামা করার প্রবণতা থাকে, যা গ্লুকোমা রোগীদের জন্য নীরব বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন

এই পরিস্থিতিতে চোখ সুস্থ রাখতে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। বাইরে বের হওয়ার সময় সানগ্লাস বা প্রোটেকটিভ চশমা ব্যবহার করা অত্যন্ত জরুরি, যা সরাসরি ঠান্ডা বাতাস ও ধুলাবালু থেকে চোখকে রক্ষা করে। অপরিষ্কার হাত বারবার চোখে লাগানো থেকে বিরত থাকতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করে শরীরের আর্দ্রতা বজায় রাখতে হবে।

চোখের শুষ্কতা দূর করতে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে গ্লুকোমা রোগীদের এই সময়ে নিয়মিত ওষুধ সেবন ও চিকিৎসকের ফলোআপে থাকা বাধ্যতামূলক।

বাংলাদেশ আই হাসপাতালের পরিচালক ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির জানান, চোখে তীব্র ব্যথা, হুট করে দৃষ্টি কমে যাওয়া কিংবা দীর্ঘমেয়াদী লাল ভাবের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। পরিবারের শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় তাদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সঠিক খাদ্যাভ্যাস এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শীতের এই সময়ে চোখকে নিরাপদ রাখা সম্ভব।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
আরও পড়ুন
মোবাইল-কম্পিউটারে চোখ ক্লান্ত? আরাম পেতে মানুন এই ৪ উপায়
বর্ষায় কেন বাড়ে চোখের ছোঁয়াচে রোগ, জানুন জরুরি সতর্কতা 
কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? অবহেলা করলেই হতে পারে প্রাণঘাতী বিপদ
বিশেষ উপায়ে চোখের যত্ন নিলে সহজে পড়বে না ছানি