ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেহে ম্যাগনেসিয়াম কেন জরুরি

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের তালিকায় ম্যাগনেসিয়াম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খনিজ হলেও এর গুণাগুণ নিয়ে সাধারণত আলোচনা কম হয়।

তবে চিকিৎসকদের মতে, পেশির সুস্থতা বজায় রাখা থেকে শুরু করে স্নায়ু ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেসিয়ামের গুরুত্ব অপরিসীম।

বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও এই খনিজটি বিশেষ ভূমিকা পালন করে। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হলে প্রাথমিকভাবে মাথাব্যথা, ক্লান্তি, বমি ভাব বা ক্ষুধামান্দ্যের মতো সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘমেয়াদী ঘাটতি হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, অস্টিওপরোসিস এমনকি অনিয়মিত হৃৎস্পন্দনের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, ম্যাগনেসিয়ামের দৈনিক চাহিদা বয়স ও লিঙ্গের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়। যেমন, ১৯ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের জন্য দৈনিক ৪০০ মিলিগ্রাম এবং নারীদের জন্য ৩১০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজন।

আবার বয়স ৩১ পার হলে এই চাহিদা পুরুষদের ক্ষেত্রে ৪২০ মিলিগ্রাম এবং নারীদের ক্ষেত্রে ৩২০ মিলিগ্রামে দাঁড়ায়। শিশুদের ক্ষেত্রেও বয়সের তারতম্য অনুযায়ী ৩০ থেকে ২৪০ মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়ামের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন

শরীরের এই চাহিদা মেটাতে প্রাত্যহিক খাদ্যতালিকায় ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখা জরুরি। প্রকৃতিতে অনেক সাধারণ খাবারেই প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়।

কুমড়োর বীজ, চিয়া বীজ, তিসি বীজ, কাঠবাদাম এবং কাজুবাদাম ম্যাগনেসিয়ামের চমৎকার উৎস। এছাড়া নিয়মিত সবুজ শাক-সবজি, বিভিন্ন ধরনের ডাল, ব্রাউন রাইস এবং ডার্ক চকলেট খেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হয়।

এমনকি চর্বিযুক্ত মাছ, কলা এবং দুধ বা দইয়ের মতো দুগ্ধজাত খাবারও শরীরের এই খনিজের যোগান দিতে সক্ষম। সচেতনভাবে এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে স্নায়ু, পেশি ও হাড়ের দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা এবং অনেক জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়