ফেলে না দিয়ে কাজে লাগান পুরনো খবরের কাগজ

আরটিভি নিউজ ডেস্ক

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ , ০৬:৪২ পিএম


ফেলে না দিয়ে কাজে লাগান পুরনো খবরের কাগজ
প্রতীকী ছবি

অধিকাংশ বাড়িতেই দেখা যায় পুরনো খবরের কাগজ জমা হলে তা কেবল বিক্রি করে দেওয়া হয়। কিন্তু একটু বুদ্ধি খাটালে এই কাগজগুলো দৈনন্দিন নানা কাজে চমৎকারভাবে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে ঘরবাড়ি পরিষ্কার এবং গোছগাছ রাখার ক্ষেত্রে খবরের কাগজ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

বাড়ির জানলার কাচ ঝকঝকে করতে শুকনো কাপড়ের বিকল্প হিসেবে পুরনো খবরের কাগজ ব্যবহার করা যায়। কাপড়ের চেয়ে খবরের কাগজ দ্রুত পানি ও ভেজা ভাব শুষে নেয়, ফলে জানলার কাচ খুব দ্রুত পরিষ্কার ও স্বচ্ছ হয়ে ওঠে। শুধু বাড়ির জানলাই নয়, গাড়ির কাচ পরিষ্কার করার জন্য এটি একটি সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম।

খবরের কাগজের শোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে আলমারি বা রান্নাঘরের তাকের আচ্ছাদন হিসেবে এটি দারুণ কাজ করে। রান্নাঘরের তাকে খবরের কাগজ বিছিয়ে তার ওপর জিনিসপত্র রাখলে তাক তেল চিটচিটে হওয়ার ভয় থাকে না।

বিজ্ঞাপন
আরও পড়ুন

একইভাবে কাপড় বা বই রাখার তাকের ওপরও কাগজ বিছিয়ে রাখা যেতে পারে। কাগজ নোংরা হয়ে গেলে খুব সহজেই তা বদলে নতুন কাগজ দেওয়া যায়, যা সময় ও পরিশ্রম সাশ্রয় করে।

পাউরুটি সেঁকার গ্রিল বা বারবিকিউ গ্রিল পরিষ্কার করার ক্ষেত্রেও খবরের কাগজের বিশেষ ব্যবহার রয়েছে। গ্রিল ঠান্ডা হওয়ার পর তাতে পানি স্প্রে করে কয়েক স্তর খবরের কাগজ দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর বাড়তি পানি টেনে নিলে শুকনো কাগজ বা কাপড় দিয়ে মুছে ফেললে গ্রিলের পোড়া অংশ বা নোংরা খুব সহজেই উঠে আসে।

বিজ্ঞাপন

সাধারণ এই অভ্যাসগুলো মেনে চললে একদিকে যেমন পুরনো কাগজের পুনর্ব্যবহার নিশ্চিত হয়, অন্যদিকে ঘরের কাজও হয়ে ওঠে অনেক সহজ।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission