রাতে ভাতের বদলে রুটি খাওয়াকে অনেকেই স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় রাতে রুটি খাওয়ার অভ্যাসের কিছু নেতিবাচক দিক উঠে এসেছে যা অনেকের জন্যই চিন্তার কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, গমের তৈরি এই খাবারটি শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এ কারণে অনেক হৃদরোগ বিশেষজ্ঞ রাতে রুটি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।
ওজন কমানোর আশায় যারা নিয়মিত রুটি খান, তাদের সতর্ক করছেন ত্বক বিশেষজ্ঞরা।
তাদের মতে, রুটি খাওয়ার ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যেতে পারে, যার ফলে ত্বক কুঁচকে যাওয়া এবং দ্রুত বলিরেখা পড়ার ঝুঁকি থাকে।
এছাড়া গমের তৈরি খাবার অতিরিক্ত খাওয়ার ফলে চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে।
আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশন-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিয়মিত রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও ডিপ্রেশনের প্রবণতা বেড়ে যেতে পারে।
রুটি হজম করার ক্ষমতা সবার সমান না হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে দেয়, যা থেকে উচ্চ রক্তচাপ বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা প্রকট হতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে রুটি খেলে পেটে গ্যাস বা অস্বস্তিবোধ হওয়ার অভিযোগও পাওয়া যায়।
তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ডায়েটেশিয়ানদের মতে, যাদের শরীর রুটির সাথে পুরোপুরি মানিয়ে গেছে, তাদের জন্য এটি ফিট থাকার একটি মাধ্যম হতে পারে কারণ রুটিতে ক্যালোরি কম থাকে।
রুটিতে শরীর গঠনের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকলেও এটি আপনার জন্য কতটা সঠিক, তা জানতে একজন বিশেষজ্ঞ ডায়েটেশিয়ানের পরামর্শ গ্রহণ করা জরুরি। সূত্র: জি নিউজ
আরটিভি/এএইচ





