ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইরানের যাত্রীবাহী উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
ছবি: সংগৃহীত

বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের ‘কাসপিয়ান এয়ারলাইন্স’-এর একটি বোয়িং উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে তুর্কি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তুরস্ক ও ইরানের স্থানীয় গণমাধ্যমের পৃথক প্রতিবেদনে ইরানি উড়োজাহাজটি জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) তেহরানের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটিতে যাত্রীদের উঠিয়ে যখন উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আদালতের আদেশের ভিত্তিতে সেটি আটকে দেওয়া হয়। ইস্তাম্বুল বিমানবন্দরের কর্মকর্তারা আইনি নথির ভিত্তিতে বোয়িংটি বাজেয়াপ্ত করেন।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের কারণে ইরানের অর্থনীতির ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের জারি করা নতুন নিষেধাজ্ঞার সঙ্গে উড়োজাহাজ আটকে দেওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত কাসপিয়ান এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়, মূলত প্রশাসনিক জটিলতার কারণেই ইস্তাম্বুল থেকে তেহরানগামী ওই ফ্লাইটটিতে সাময়িক পরিচালনাগত স্থবিরতা দেখা দিয়েছে।

উড্ডয়ন স্থগিতের পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দর পরিষেবা বাবদ বকেয়া থাকা ৩০ লাখ ইউরো পরিশোধ ও জটিলতা নিষ্পত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিগগিরই উড়োজাহাজটি ইরানে ফিরবে। এ ঘটনায় ফরাসি বার্তা সংস্থা এএফপির পক্ষে যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক মন্তব্য করেনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক ব্যাংক ব্যবস্থার ওপর নিজেদের প্রভাব ব্যবহার করে ইরানের এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। বলা হয়, যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানের এয়ারলাইন্সের সঙ্গে লেনদেন করবে, তারা মার্কিন ডলারভিত্তিক বৈশ্বিক ব্যাংকিং সুবিধা হারাবে। তবে তুরস্ক সরকারের পক্ষ থেকে এই মার্কিন নিষেধাজ্ঞা এখনো পুরোপুরি বলবৎ করা হয়নি।

বর্তমানে ইরান এয়ারসহ কয়েকটি বাণিজ্যিক সংস্থা দুই দেশের মধ্যবর্তী আকাশপথে নিয়মিত যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছে। তবে পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম মহান এয়ার জানিয়েছে, আঙ্কারার বিশেষ অনুরোধের ভিত্তিতে তুরস্কে তাদের সমস্ত ফ্লাইট পরিচালনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী অঞ্চলের পাইপলাইনটিতে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ায় তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি
আরও পড়ুন
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন