ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় বেতন কমিশন এর প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে সময়ের তিন সপ্তাহ আগেই জমা দিয়েছেন। কমিশন প্রধান জাকির আহমেদ খান নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রতিবেদনে কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। এই সুবিধা সর্বোচ্চ দুইজন সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া, টিফিন ভাতার হার বৃদ্ধি করা হবে বলে সুপারিশ করা হয়েছে। বর্তমানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ২০০ টাকা টিফিন ভাতা রয়েছে, যা প্রস্তাবিত নতুন স্কেলে ১,০০০ টাকা করা হতে পারে।

নবম বেতন কমিশন প্রস্তাবিত নতুন বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণ করেছে। বেতনের অনুপাত ১:৮ রাখা হয়েছে, যা দেশের বেতন কমিশন ইতিহাসে সবচেয়ে কম অনুপাত।

বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন-ভাতা ১৬,৯৫০ টাকা, যা প্রস্তাবিত স্কেলে ৪১,৯০৮ টাকা হবে। ১৯তম গ্রেড থেকে ১ নম্বর গ্রেড পর্যন্ত ভাতার পরিমাণও উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে, তবে সমতা ও যুক্তিসঙ্গত বিবেচনায় সেই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হবে।

আরও পড়ুন

কিছু ভাতা যেমন যাতায়াত, ধোলাই, ঝুঁকি ও টিফিন ভাতা শুধুমাত্র ১০ম বা ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন। গাড়ি সেবা নগদায়ন ভাতা (৫ম গ্রেড থেকে তদর্ধ্ব) বৃদ্ধির মধ্যে রাখা হয়নি, তাই ১ম থেকে ৯ম গ্রেডের ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম হবে।

প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর ১০ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ ভাতা সমন্বয় করা যেতে পারে বলে কমিশন সুপারিশ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
নিষেধাজ্ঞার পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। মুদি দোকান, কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
আরও পড়ুন
সরকার শিক্ষা খাতে জিডিপির পাঁচ ভাগ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে: ড. মাছুমা হাবিব
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ
ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি সানাউল্লাহ
অনুমোদনের আবেদন আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যাচাই-বাছাইয়ে ইউজিসি