ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে দুটি লম্বা ছুটি পাচ্ছে চাকরিজীবীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
ফেব্রুয়ারিতে দুটি লম্বা ছুটি পাচ্ছে চাকরিজীবীরা। ছবি: সংগৃহীত

আগামী মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মাসের প্রথমার্ধে দুইবার টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

এ অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুদিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন

সুতরাং মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সে উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে চার দিনের ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভাগ্যিস, শেখ হাসিনা বলছেন না, আসার পর ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
বদলির পর সরকারি বাসা ছাড়তে হবে দুই মাসের মধ্যে। নির্ধারিত সময়ের পরও বাসার দখল না ছাড়লে অননুমোদিত অবস্থানের জন্য দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদনে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর বিধান অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর। সম্প্রতি এ বিষয়ে জারি করা এক চিঠিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিধি মেনে সরকারি বাসা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন পরিদপ্তরের আওতায় বাসা বরাদ্দ পেয়ে থাকেন। তবে দাপ্তরিক প্রয়োজনে অনেক কর্মকর্তা-কর্মচারী পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হন। এ ক্ষেত্রে অনেক সময় বদলির তথ্য পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিধিমালার ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বরখাস্ত, অপসারণ, পদত্যাগ, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ, বদলি, বিদেশে প্রেষণে নিয়োগ কিংবা অবসর গ্রহণ করলে দুই মাসের মধ্যে বরাদ্দ করা সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে সরকারি বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে। অন্যদিকে, বিধিমালার ১৯(২) উপবিধি অনুযায়ী, অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখলে সংশ্লিষ্ট কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসাভাড়া নির্ধারণ করতে হবে। সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে বাড়িভাড়া আদায়ের বিষয়টি জানতেন না বলে দাবি করে অননুমোদিতভাবে বসবাসের জন্য ধার্য করা অর্থ মওকুফের আবেদন করেন। কিন্তু বিধি অনুযায়ী, এ ধরনের দ্বিগুণ বাড়িভাড়ার সরকারি পাওনা মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই। চিঠিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে এ ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসকে
বদলির পর সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ বাড়িভাড়া
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতংকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা 
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। 
পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা 
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর
সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়।
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন
শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ পর্যটন কেন্দ্র
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ