ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আরটিভি

ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লে. জেনারেল জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের দিন সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় কীভাবে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে তা তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা ওখান থেকে বহু কথা বলছে। তাদের যদি সাহস থাকে তবে দেশে এসে আইনের আশ্রয় নিক।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের এই মহড়া তারই একটি বাস্তব উদাহরণ।

আরও পড়ুন

মহড়ায় ভোট কেন্দ্রের অভ্যন্তরে দায়িত্বরত পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তাসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চূড়ান্ত প্রশিক্ষণের পর আনুষ্ঠানিক ভোটকেন্দ্রের অভ্যন্তরে কীভাবে কাজ করতে হয় তা প্রদর্শিত হয়। এ সময় দর্শক হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের প্রস্তুতিসমূহ প্রত্যক্ষ করেন।

IMG-20260203-WA0051
ছবি: আরটিভি

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাকা জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।
২২ অক্টোবর খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
ধর্ম যার যার রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, শত্রুর বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার, দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার একটি প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়। শুক্রবার দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্র (কাস্টমস ক্লিয়ারেন্স) এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে। রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ এসেছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। ভারত থেকে আরও ১৮২টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ দেশে আসার কথা রয়েছে। আরটিভি/টিআর
ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আজকের তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ।
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
টঙ্গীর পর এবার সাভারে আগুন
সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে আগুন
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা