ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ট্রেনে ফিরতি যাত্রা, আজ মিলছে ২৬ মার্চের টিকিট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আত্মীয়-স্বজনদের সঙ্গে কাটিয়ে নির্বিঘ্নে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৬ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনের টিকিট। এ দিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ। আজ ২৬ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।


ফিরতি টিকিট বিক্রির তারিখ ফেরার তারিখ

১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬
১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬
১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬
১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬
১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬
১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬
১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬


টিকিট কেনার পদ্ধতি

রেলের যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।

ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে।

পাশাপাশি যাত্রীর ই-মেইলে টিকিটের কপি চলে যাবে। ই-মেইলের ইনবক্স থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত টিকিট প্রিন্ট ইনফরমেশন দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন দায়িত্ব পেলেন অর্থমন্ত্রী 
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাকে আহ্বায়ক করে একটি ছয় সদস্য বিশিষ্ট  উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 
নতুন দায়িত্ব পেলেন অর্থমন্ত্রী 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
তিনি বলেন, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এটি আসলে একটি গুরুতর বিষয়। বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে—সেটিও জানেন না।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় এ তথ্য দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন 
সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সালাউদ্দিন আহমেদ বলেন, এ দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করে। অথচ তাদের মধ্যে ইসলামের প্রকৃত কোনো আদর্শ ও অনুশাসন নেই। এমনকি, তাদের দলীয় লোগোতেও ইসলাম ধারণ করে না।
সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনরায় ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী
বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী
আরও পড়ুন
রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্রবণ প্রতিবন্ধী, অতঃপর...
বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ, চাকরিতে যোগদানের আগেই শিক্ষার্থীর মৃত্যু
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির
চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা