মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) উভয় বিভাগের বিচারপতিরাও শ্রদ্ধা জানান।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
আরটিভি/এমএইচজে



