ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

লেবাননে বোমা হামলায় নিহত বাংলাদেশি নারী সম্পর্কে যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তার নাম দিপালী বেগম (৩৪)। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে লেবাননে এই প্রথম বাংলাদেশি কেউ নিহত হলেন।

শুক্রবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ‘রেমিট্যান্স যোদ্ধা’ দিপালী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় বুধবার (৮ এপ্রিল) তিনি নিহত হন।

দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। পরিবারের অভাব ঘোচাতে দুই বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন দিপালী।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। তাতে দিপালী নিহত হন। দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন এই হামলায়। দিপালী বেগমের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল মর্গে রাখা আছে।

দিপালীর এলাকা চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। কূটনৈতিক চ্যানেলে মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আরও পড়ুন

দিপালীর ছোট বোন লাইজু বেগম জানান, গত বুধবার সকালে দিপালীর সঙ্গে তাদের শেষ কথা হয়েছিল। যুদ্ধের কারণে এক মাস আগে তিনি লেবাননের টায়ার এলাকা থেকে মালিকের পরিবারের সঙ্গে নিরাপদ আশ্রয়ের খোঁজে বৈরুতে চলে এসেছিলেন। ও (বোন) বলেছিল, টায়ার এলাকায় যুদ্ধের প্রকোপ বেশি, তাই তারা বৈরুত যাচ্ছে। সেখানেই যে তার মৃত্যু হবে, তা ভাবিনি।

পরিবার সূত্রে জানা গেছে, দিপালী যে দোকান থেকে বাড়িতে টাকা পাঠাতেন, সেই দোকানের মালিক আজ সকালে ফোন করে দিপালীর মৃত্যুর খবর জানান। এরপর থেকেই পরিবারটিতে শোকের মাতম চলছে।

চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফালু বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। অভাব দূর করতে মেয়েটি বিদেশে গিয়েছিল। আমরা চাই যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে আনা হোক।

দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ নিয়ে মোট ৮জন বাংলাদেশি নিহত হন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে বিএনপি সরকারের আমলে সফলভাবে প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আরও পড়ুন
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২