ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

জর্ডানে বৈধভাবে কাজের জন্য নিয়োগ পেতে কোনো ধরনের অর্থ ব্যয় করতে হয় না বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৭ এপ্রিল) জর্ডানের স্থানীয় সময় প্রকাশিত এক সতর্কবার্তায় আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

সতর্ক বার্তায় বলা হয়, প্রার্থীর হাতে বৈধ পাসপোর্ট থাকলে জর্ডানে চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়ায় এক টাকাও খরচ লাগে না। ঢাকায় মেডিকেল পরীক্ষা, যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিয়োগদাতার পক্ষ থেকেই বহন করা হয়।

আরও পড়ুন

দূতাবাস আরও জানায়, কোনো এজেন্ট বা দালালচক্র যদি টাকা দাবি করে, তবে সেটি অবৈধ নিয়োগের ইঙ্গিত। তাই দালালের হাতে অর্থ দেওয়ার আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ভিসা যাচাই করা এবং এজেন্ট বা দালালদের পরিচয় দূতাবাসে পাঠিয়ে নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে চার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।  জাতিসংঘের সরকারি তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি। বাকিরা হলেন— আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা। জাইমা রহমান কার্যালয়ের লিগ্যাল অফিসার হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন। আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দীর্ঘদিন কূটনৈতিক পেশায় রয়েছেন এবং এর আগে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনে কাজ করেছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।  জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। জাইমা লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন। খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২ জুন ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের কর্মী নন এবং সংস্থাটি থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ বিভিন্ন খরচ সাধারণত সংশ্লিষ্ট দেশ বা সরকার বহন করে। তবে কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহ করা হয়। খলিলুর রহমানের ৮১তম অধিবেশনের কার্যালয়ের কার্যক্রমে সহায়তার জন্য সদস্যদেশগুলোর স্বেচ্ছা অনুদানে একটি ট্রাস্ট ফান্ডও রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই তহবিলে ১০টি দেশ মোট ১২ লাখ ৮৮ হাজার ২৩৭ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরটিভি/এসআর
জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান
আবারও শুরু ভোটার স্থানান্তর কার্যক্রম 
আবারও শুরু হয়েছে ভোটার স্থানান্তর কার্যক্রম। সারাদেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা বরাবর এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
আবারও শুরু ভোটার স্থানান্তর কার্যক্রম 
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর
রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
আরও পড়ুন
প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির
রুশ সামরিক কর্মকর্তার কড়া সতর্কবার্তা, অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকিতে ইসরায়েল
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা, ঘটনা কী