ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:০৫ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ : ছবি সংগৃহীত

ঈদে বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

আরও পড়ুন

তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি তার শুভেচ্ছা বক্তব্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

স্বরাষ্টমন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
জানুয়ারি মাস থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন। বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আরটিভি/এসআর
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
আরও পড়ুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
সাহিত্যদেশ: রুচিশীল সাহিত্যচর্চার আশাব্যঞ্জক যাত্রা
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার