৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:৪৩ পিএম


৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর
ফাইল ছবি

লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যে অনুরোধ জানিয়েছে, তাতে সাড়া দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ানোর মাত্র একদিনের মাথায় আবাসিকে শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে কমিশন। 

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। 

এর আগে, বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যেখানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। সেইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।

আরও পড়ুন

দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহক। সরকারের পরিবর্তিত সিদ্ধান্তে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক সরাসরি উপকৃত হবেন।

এর মধ্যে লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট) জন্য ইউনিটপ্রতি প্রস্তাবিত ৬৯ পয়সা বৃদ্ধি বাতিল হওয়ায় তারা আগের রেট প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা হারেই বিল পরিশোধ করবেন। এতে তাদের মাসে বাড়তি ৩৪ টাকা ৫০ পয়সা গুণতে হবে না।

আর প্রথম ধাপের গ্রাহকদের (০-৭৫ ইউনিট) জন্য ইউনিটপ্রতি প্রস্তাবিত ৯২ পয়সা বৃদ্ধি প্রত্যাহার হওয়ায় তারা আগের দাম অনুযায়ী ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা হারে বিল পরিশোধ করবেন। এর মধ্য দিয়ে তাদেরকে মাসে বাড়তি ৬৯ টাকা বিলের বোঝা থেকে রেহাই দেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission