ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

অচিরেই টুরিস্ট ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অচিরেই পর্যটক (টুরিস্ট) ভিসা কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেছেন এই নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

শুক্রবার (১২ জুন) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকাল ১১টার দিকে ভারতের বনগাঁ সীমান্ত অতিক্রম করে তিনি বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।

এ সময় তার সহধর্মিণী সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদও তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
সরকারি ব্যয় কমানোর পাশাপাশি মাঠপর্যায়ে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মডিউল’ চালু করছে ডাক বিভাগ।
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের গুরুত্ব ক্রমেই বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক মাসে এ খাতে সর্বোচ্চ রপ্তানি।
পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
আরও পড়ুন
বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা 
দুই প্রধানমন্ত্রীর আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ