ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:২২ এএম
ছবি : সংগৃহীত

মৌসুমি লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে বেশ কয়েকটি অববাহিকায় পানির সমতল দ্রুত বাড়তে পারে। এর মধ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন নদীতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা প্রধান অববাহিকা ও বাপাউবো জোনভিত্তিক অববাহিকাসমূহের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানি কমেছে এবং সবগুলোই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী তিন দিন কমে পরবর্তী তিন দিন বাড়তে পারে। গঙ্গা নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বাড়তে পারে, আর পদ্মার পানি আগামী পাঁচ দিন কমতে পারে। তবে উভয় নদীই বিপৎসীমার নিচে থাকবে।

আরও পড়ুন

সুরমা-কুশিয়ারা (আপার মেঘনা) অববাহিকায় গত ২৪ ঘণ্টায় পানি কমলেও কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। এ সময় সিলেট ও সুনামগঞ্জে নদীগুলো সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকায় গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে, আর ধরলা ও দুধকুমারের পানি কমেছে। তিস্তা বর্তমানে নীলফামারীর ডালিয়া স্টেশনে সতর্ক সীমায় রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা বিপৎসীমা অতিক্রম করে নীলফামারী ও লালমনিরহাটের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

একই সময়ে ধরলা ও দুধকুমার লালমনিরহাট ও কুড়িগ্রামে সতর্ক সীমায় পৌঁছাতে পারে এবং কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আপার করতোয়া-আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা ও ঘাঘট অববাহিকায় গত ২৪ ঘণ্টায় আপার করতোয়ার পানি বেড়েছে, টাঙ্গন ও ঘাঘট স্থিতিশীল রয়েছে এবং আপার আত্রাই ও পুনর্ভবার পানি কমেছে। সব নদীই বিপৎসীমার নিচে রয়েছে।

রাজশাহী বিভাগের আত্রাই, মহানন্দা ও যমুনেশ্বরী-করতোয়া অববাহিকায় মহানন্দার পানি স্থিতিশীল থাকলেও আত্রাই, যমুনেশ্বরী ও করতোয়ার পানি কমেছে।

ঢাকা বিভাগের তুরাগ, টঙ্গীখাল ও ধলেশ্বরীর পানি স্থিতিশীল রয়েছে। বুড়িগঙ্গা ও বালুর পানি কিছুটা কমেছে।

ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভগাই ও কংস অববাহিকায় সোমেশ্বরী ও ভগাইয়ের পানি বেড়েছে, জিঞ্জিরাম স্থিতিশীল এবং কংসের পানি কমেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।

খুলনা বিভাগের গড়াই ও মাথাভাঙা নদীর পানি বর্তমানে স্থিতিশীল এবং বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও নদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন

সিলেট বিভাগের সারিগোয়াইন ও যাদুকাটা অববাহিকায় সারিগোয়াইনের পানি কমলেও যাদুকাটার পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু এলাকায় নদীগুলো বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে।

মনু, ধলাই ও খোয়াই অববাহিকায় গত ২৪ ঘণ্টায় তিন নদীরই পানি কমেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় নদীগুলো বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী অববাহিকায় গত ২৪ ঘণ্টায় চারটি নদীরই পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকায় নদীগুলো বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীগুলো বিপৎসীমা অতিক্রম করে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

হালদা, সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকাতেও গত ২৪ ঘণ্টায় পানির সমতল বেড়েছে।

এ সকল বিভাগ ও জেলার নদ-নদীতে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি দ্রুত বাড়তে পারে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন।
পল্লী উন্নয়নে ১১৮০ সমবায় সমিতিতে উপকৃত হবেন ১ লাখ ৪৫ হাজার মানুষ
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে সময়মতো বিল না আসায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ভবিষ্যতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ফিলিস্তিনের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার
বন্যার পানিতে বিপর্যস্ত চার রাজ্য, ছাদ থেকে উদ্ধার মানুষ