ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,‎‎ ‘আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা’ বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করব। ‎বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।’

আরও পড়ুন

‎শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস।
জাতীয় কন্যা শিশু দিবস আজ 
নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার
ইউরোপে পাঠানোর কথা বলে ময়মনসিংহের এক পরিবারের ৫ জনকে পাচারের ‘অন্যতম হোতাকে’ গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 
বঙ্গোপসাগরের ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান বাংলাদেশের
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
আরও পড়ুন
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী