ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

শনিবার যেকোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি ফেয়ার, কোনো রকম ভায়াস হওয়ার সুযোগ নেই।

এছাড়া জাতীয় নির্বাচনে কোথায় কোথায় ভুল হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীর জন্য প্রস্তুতি নিতেও বলেছেন বিএনপি চেয়ারম্যান। সেইসঙ্গে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতারা যাতে একক প্রার্থী বাছাই করে সেই নির্দেশনাও দিয়েছেন তারেক রহমান।

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে সাংগঠনিক সভা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় প্রতি সপ্তাহই ছুটির দিন গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সভা করছেন তিনি। দলের দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসে প্রয়োজনীয় দিক-নির্দেশনার পাশাপাশি সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের মানুষের জন্য নেতাকর্মীদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বিএনপি প্রধান।

দায়িত্বশীল নেতারা বলেছেন, দলের জাতীয় কাউন্সিলের আগে দলের চেয়ারম্যান তৃণমূলের নেতাদের কাছ থেকে সাংগঠনিক অবস্থা জেনে নিচ্ছেন। এছাড়া স্থানীয় নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই মতবিনিময় করেছেন। সরকারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের নিয়োগকে দেশ ও দলের জন্য ত্যাগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজনীতির মাঠে চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণের মূল্যায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনির হাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি নেতার আমিনুল ইসলামসহ জেলার নেতায় এ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটা একটি থারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এই মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

সভায় অংশ নেওয়া গাইবান্ধা-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেন, এটা মূলত, সাংগঠনিক সভা। এখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। দলকে কীভাবে সংগঠিত এবং ঐক্যবদ্ধ রাখা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূলে বিএনপির নেতারা যাতে আলোচনা করে একক প্রার্থী ঠিক করে। এবং অতীতে যে ভুলগুলো হয়ে তা থেকে শিক্ষা নিয়ে প্রার্থী বাছাই করা হয়। কোনো ভাবেই যেন দলের একাধিকা প্রার্থী না থাকে।

এর আগে গত ১৯ জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন তারেক রহমান। ধারাবাহিক এ সভায় দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে শক্তিশালী করতে মূল দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী ও গতিশীল করতে দল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি এবং জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনেও গুরুত্ব দেওয়া হয়।

মূলত, স্থানীয় সরকার নির্বাচনের আগেই দলের পুনর্গঠন কার্যক্রম শেষ করতে চান বিএনপি চেয়ারম্যান। চলতি মাসের শুরুতে ৪ জুলাই শনিবার গুলশান কার্যালয়ে ঢাকা জেলা ও মহানগর দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
আগামী ডিসেম্বরে দেশের চার উপজেলায় সরাসরি উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির সঙ্গে শুধু এক দিনের ছুটি যোগ করলেই মিলবে টানা চার দিনের ছুটি।
ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ, পাবেন যারা
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
জানুয়ারি মাস থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন। বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আরটিভি/এসআর
সারাদেশের জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুলের
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
আরও পড়ুন
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান