ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আজ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০২:০২ এএম
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান। ছবি: সংগ্রহীত

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌ-বাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎ বার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে তিনি মানবকল্যাণে তার জীবন উৎসর্গ করেন। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন।

কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তার অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাত।

তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ সদর দপ্তরের পাশে।

বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
বৃহস্পতিবার সকালে তার সমাধিতে নৌবাহিনীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে।

পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সব সদস্য তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।
দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’-এ কোরআন খতম, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সব শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীকে দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এই দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠান সুরভিতে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন।

বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তার শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার অ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়তো পরবর্তীতে তাকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাতে সহায়তা করে।

এ উপলক্ষে ঢাকায় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। বাউনিয়াবাদে জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা, ভাসানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকায় বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমণ্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোবাহানবাগ জামে মসজিদ, বায়তুল আকসা জামে মসজিদ, ডরমিটরি জামে মসজিদ, হাইকোর্ট মাজার মসজিদ, ভাসানটেকের বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, বাইতুল কুরবান জামে মসজিদ, বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল মুমিন জামে মসজিদ, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল জান্নাহ মাদানী জামে মসজিদ, বায়তুল কারিম জামে মসজিদ, বায়তুল মুমিন জামে মসজিদ এবং বাউনিয়াবাদ বাজার জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনাসভা এবং তবারক বিতরণ করা হবে। এছাড়াও পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদরাসায় পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। পাশাপাশি জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদরাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।

আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।

বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হজরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হবে।

বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং একই সময়ে ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ আগস্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআনখানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রা.) এর মাজারে দিনটি উপলক্ষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ, দোয়া এবং মদিনা শরিফে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কাবা ঘর ধোয়ার। সেই পবিত্র কাবাঘর ধোয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে তার স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ অফিসার হিসেবে যুক্তরাজ্যেই উচ্চতর প্রশিক্ষণ নেন। তিনি কমনওয়েলথ দেশসমূহের অংশগ্রহণকারী অফিসারদের মধ্যে কৃতিত্ব অর্জন করেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে পুরস্কৃত হন। দেশটিতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কোরআন খতম এবং বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় রিজেন্ট লেক হলে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভার্জিনিয়ায় এ উপলক্ষে দারুল হিকমাহ ইসলামী সেন্টার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইসলামী সেন্টারেও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তা ছাড়া ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বাংলাদেশি কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুরে। তা ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মাদরাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

আরও পড়ুন

চীনের সাহাবি মসজিদ, ইউডি পার্ক, গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ এবং মালদ্বীপের সালমান মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

নৌবাহিনীর সাবেক এই প্রধান এবং মন্ত্রীর স্মৃতিরক্ষায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে প্রয়াতের অসাধারণ কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমূহ রাখা আছে।

এ ছাড়া কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবার উদ্দেশ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট স্থাপন করা হবে। জনগণের মধ্যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর চিকিৎসা প্রদানে তার জন্মভূমি সিলেটে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ স্থাপনের উদ্যোগও নেওয়া হবে। এই প্রতিষ্ঠানে দুস্থ ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো যুগ্মসচিব জসিম উদ্দীনকে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলি করা হয়েছে যুগ্মসচিব মো. জসিম উদ্দীনকে। গত ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জসিম উদ্দীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখায় দায়িত্ব পালন করছিলেন। সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ঢাকা জেলার প্রশাসক (ডিসি) থাকাকালে ২০১০ সালের ২২ এপ্রিল থেকে ২০১২ সালের ৫ নভেম্বর পর্যন্ত জসিম উদ্দীন ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, ওই সময়ে মহিবুল হকের সঙ্গে যোগসাজশে ভূমি অধিগ্রহণসংক্রান্ত কর্মকাণ্ডে বিপুল অর্থ হাতিয়ে নেন জসিম উদ্দীন। পরবর্তী সময়ে জসিম উদ্দীন ময়মনসিংহে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখায় যুগ্মসচিব হিসেবে যোগ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের পদায়ন ও ভালো পোস্টিং দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ২০০৫ সালে উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের ওসি হিসেবে গুরুত্বপূর্ণ পদায়ন ঠেকাতে তিনি ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে।  জসিম উদ্দীনের বিরুদ্ধে ব্যক্তিগত সম্পদ অর্জন নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ঢাকা জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে তিনি রাজধানীর যমুনা ফিউচার পার্কে দোকানের পজিশন কেনেন। এ ছাড়া ভোলায় একাধিক চিংড়ি হিমাগার এবং নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একজন কর্মকর্তাকে পদোন্নতি পাইয়ে দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে নিজের বাড়ি সাজিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জসিম উদ্দীনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে বাগেরহাটের ফকিরহাট ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ছয়টি দলিলে থাকা মোট ১ দশমিক ৭২ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। মহিবুল হকের মেয়ে মোশরেকা মৌমিতা হকের নামে বাগেরহাটের ফকিরহাটে ০ দশমিক ১২৪৩ একর জমি এবং স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ হাজার ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটও জব্দের আদেশের আওতায় এসেছে। এছাড়া আটটি ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরে মহিবুল হক ও তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ২১টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। মহিবুল হকের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপের পর তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জসিম উদ্দীনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরটিভি/টিআর
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো যুগ্মসচিব জসিম উদ্দীনকে
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার জেরে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি ফ্লাইট। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ ছাড়াও ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ২২টি ফ্লাইট ব্যাহত হয়েছে ইন্ডিগোর। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ব্যাহত হয়েছে। বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ায় সৌদি আরব হয়ে সরাসরি ও সংযোগকারী ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের যাত্রা পরিকল্পনা ব্যাহত হয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের বেশ কয়েকটি বিমানবন্দরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠী। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রিয়াদ বিমানবন্দরে আরও একটি হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অজ্ঞাত বস্তু টার্মিনাল-৪-এ আঘাত হানলে আগুন ধরে যায় এবং ১১ জন আহত হন। এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আরটিভি/এসআর
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
আরও পড়ুন
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
শহীদ জিয়ার স্মৃতিতে মানুষের ঢল, আবেগ-ভালোবাসায় মুখর জিয়া উদ্যান
সাড়ে তিন বছরেই দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান জিয়াউর রহমান