
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার দায়ে ছাত্রলীগের এক নেতাসহ দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সৌরভ এবং ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শরিফুল ইসলাম নাজমুল। ইশতিয়াক চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক।
শুক্রবার বিকেলে ইশতিয়াক ও শরিফুলকে বহিষ্কার করার বিষয়টি আরটিভি অনলাইনকে জানান চবির প্রক্টর প্রক্টর আলী আজগর চৌধুরী।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
উপাচার্যের নির্বাহী ক্ষমতায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন চবি প্রক্টর।
এর আগে গত বুধবার ডিভাইসসহ নাজমুল এবং গত বৃহস্পতিবার রাতে ডিভাইস, ব্লু-টুথ, মোবাইলসহ ইশতিয়াককে আটক করে পুলিশ।
কে




