
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বার্ষিক প্রতিবেদনের (২০২২-২৩ সেশন) ১১তম মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বার্ষিক প্রতিবেদন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। এর মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ে এক বছরে শিক্ষা, গবেষণা, অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রমসহ কি কি কাজ হয়েছে, কোন কাজগুলো চলমান রয়েছে সবকিছু উল্লেখ করা থাকে। কিন্তু এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৭ সালের আগে মাত্র ২টি বার্ষিক প্রতিবেদন প্রকাশ হয়েছিল। আমি আসার পর আজকের প্রতিবেদনসহ মোট ৯টি প্রতিবেদন প্রকাশ করেছি। এ নিয়ে শাবিপ্রবিতে সর্বমোট ১১টি বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচনকালে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন তৈরিতে ওয়েবসাইটে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত সকল তথ্য আপডেট করার প্রতি পরামর্শ দেন প্রতিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
এ সময় প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্য ও শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত ) সোহেল উদ্দিন আহমেদ, সম্পাদনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ড. এ এম সালাউদ্দিন, সদস্য প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মমিনুল হক, উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




