ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

১৮ পেরিয়ে ১৯তম বর্ষে পদার্পণ করল আরটিভি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ এএম
ছবি: আরটিভি

১৮ বছর অতিক্রম করে ১৯তম বর্ষে পদার্পণ করল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি। ‘আজ এবং আগামী’র স্লোগান নিয়ে ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন হিসেবে যাত্রা করে গণমানুষের এই চ্যানেলটি।

দীর্ঘ পথপরিক্রমায় আরটিভি দর্শক-শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে সংবাদ ও অনুষ্ঠানকে সাজিয়েছে। বিপরীতে পেয়েছে দর্শকদের ভালোবাসা।

সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে, দর্শকদের নানান প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে চ্যানেলটি। নতুন নতুন অনুষ্ঠান, নাটক, টকশো, রিয়েলিটি শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভিন্নধারার সংবাদ দিয়ে কয়েক বছরে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে আরটিভি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এমন আনন্দের দিনে শুভেচ্ছা জানান দেশের বিভিন্ন স্তরের শিল্পী, সংস্কৃতিজন, সাংবাদিক, রাজনীতিবিদ ও খ্যাতিমানরা। আরটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান অনেকে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল কলাকুশলী, দর্শক ও বিজ্ঞাপন দাতাসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। আরটিভির এই দীর্ঘ পথচলায় সঙ্গী হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

প্রসঙ্গত, ‘গোলটেবিল’, ‘কেমন বাংলাদেশ চাই, ‘আজ পত্রিকায়’ এর মতো জনপ্রিয় টকশো ছাড়াও ‘স্টার অ্যাওয়ার্ড’, ‘আলোকিত নারী পদক’, ‘আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক’-এর মতো অনুষ্ঠান আরটিভিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

চ্যানেলটিতে নতুন অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে ‘ড্যানিশ আরটিভি ইয়াং স্টার’, ‘ফোক স্টেশন’। ইসলামিক ট্যালেন্ট হান্ট খুঁজে নেওয়ার প্ল্যাটফর্মও করেছে চ্যানেলটি। এছাড়া জনপ্রিয়তা পেয়েছে ‘গর্বিত বাবা’ অনুষ্ঠানটিও।

এ ছাড়াও অটিজমবিষয়ক অনুষ্ঠান- হাত বাড়িয়ে দিলাম, ফ্যাশন ও লাইফস্টাইলবিষয়ক অনুষ্ঠান লুকমিসহ আরও নানান অনুষ্ঠান দিয়ে বছরজুড়েই আলোচনায় পরিপূর্ণ ছিল আরটিভি। ঈদসহ ভিন্ন ধর্মের ও বিভিন্ন বিশেষ দিনকে ঘিরে প্রচার করা হয় জনপ্রিয় ও বৈচিত্র্যপূর্ণ নাটক ও অনুষ্ঠানমালা।

মানুষের গান চর্চার দায়িত্বশীলতার জায়গা থেকে আরটিভি আয়োজন করে ‘বেঙ্গল সিমেন্ট বাংলার গায়ে’ নামে নতুন রিয়েলিটি শো, যা ইতোমধ্যেই দর্শক নন্দিত ও গানের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এছাড়া কোটি কোটি পাঠকের খবরের চাহিদা মেটাচ্ছে আরটিভি অনলাইন। নিত্যনতুন প্রত্যয়ে ঝলমলে আগামীর জন্য আজকের হয়ে যুগ যুগ জেগে থাকবে আরটিভি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশ-বিদেশের সব দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ১৮ বছর অতিক্রম করে ১৯ বর্ষে পদার্পণ করতে যাচ্ছি।

দর্শকদের পছন্দ ও রুচির প্রতি আরটিভি সবসময়ই দায়বদ্ধ ও যত্মশীল। পাশাপাশি জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে আরটিভি একাগ্রতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন শ্রেণী-পেশা ও নানান বয়সী দর্শকদের চাহিদা বিবেচনায় রেখে আরটিভি বহুমাত্রিক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে আসছে। বহুমাত্রিকতা, অভিনবত্ব, তারুণ্য এবং সৃজনশীলতা আরটিভির প্রাণশক্তি। দিনব্যাপী সংবাদ পরিবেশনার পাশাপাশি নিত্য নতুন বিনোদনমূলক অনুষ্ঠান, ভিন্ন স্বাদের নাটক, সমকালীন ইস্যু নিয়ে টকশো সম্প্রচার করছে আরটিভি।

সারাদেশে ছড়িয়ে থাকা প্রতিশ্রুতিশীল মেধাবীদের জাতির সামনে তুলে ধরার পাশাপাশি স্বদেশী শিল্প-সংস্কৃতি চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করতে আমরা বছরব্যাপী দেশে এবং বিদেশে নিয়মিত বিভিন্ন রিয়্যালিটি শোর আয়োজন করছি। নিরবে-নিভৃতে যারা সমাজ পরির্তনে বড় অবদান রাখছেন, যারা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন আরটিভি তাদের স্বীকৃতি প্রদানে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও পৃষ্ঠপোষকতায় ডিজিটাল সোশ্যাল মিডিয়াতেও আরটিভি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আরটিভির ফেসবুক পেজ, আরটিভি ইউটিউব চ্যানেল, আরটিভি ড্রামা ইউটিউব, আরটিভি মিউজিক ইউটিউব এবং আরটিভি অনলাইনের শীর্ষত্ব আপনাদের কারণেই সম্ভব হয়েছে। নাটকে আমরা সবসময় নতুনত্বকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। নিখাঁদ বিনোদনের জন্য সিনেমা, নাটক, ওয়েবফিল্ম নির্মাণের পাশাপাশি জনসচেতনতায় আরটিভি অবিরাম বহুমুখী অনুষ্ঠান পরিকল্পনা ও নির্মাণ করে চলেছে। বিভিন্ন দিবস ও উৎসবে আরটিভি বৈচিত্র্যময় অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। যা আরটিভিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে।

দর্শকদের মনন ও পছন্দ অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচারে আরটিভির এই নিরন্তর চেষ্টা অব্যাহত থাকবে। নতুন বছরেও একাধিক চমৎকার আয়োজন নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আরটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে আমি আবারো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার
পেশাগত কাজ করতে গিয়ে বছরজু‌ড়ে ২৯০ জন সাংবা‌দিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও বাধার সম্মুখীন হয়েছেন ব‌লে প‌রিসংখ‌্যান প্রকাশ ক‌রে‌ছে আইন ও সা‌লিশ কেন্দ্র (আসক)। রোববার (৩১ ডি‌সেম্বর) রাজধানীর প্রেস ক্লা‌বে বাংলা‌দে‌শের মানবা‌ধিকার প‌রিস্থি‌তি ২০২৩ শীর্ষক এক লিখিত বক্তব্যে আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এ তথ্য তুলে ধরেন। ফারুক ফয়সাল ব‌লেন, এ বছর ২৯০ জন সাংবাদিক নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন অন্তত ৭৮ জন সংবাদকর্মী। সংবাদ প্রকাশের জের ধরে বাংলা নিউজ২৪.কম জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বারা লাঞ্ছিত ও পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা প্রদানের শিকার হয়েছেন ২২ জন সাংবাদিক। সাংবাদিক হত্যার বিচারও হয়নি জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৪ বারের মতো পেছালো।
বছরজু‌ড়ে ২৯০ সাংবাদিক নির্যাতনের শিকার
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক মান্নান
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক সময় টিভির সহযোগী যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আফজাল হোসেন ২০২৪-২০২৫ সালের কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইভিনিং নিউজের সম্পাদক এবিএম সেলিম আহমেদ, আমার বার্তার সিকদার আবদুস সালাম ও বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি জিএম মাসুদ ঢালী। যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার জাহিদ হাসান ও ইভিনিং নিউজের চিফ রিপোর্টার আবু বকর।   কোষাধ্যক্ষ ভিনিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির সিনিয়র সহ-সম্পাদক শামীম আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাগো নিউজের সালাহ উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক বিজয় টিভির রিপোর্টার আবুল খায়ের খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কালের কণ্ঠের মঞ্জুরুল করিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ভোরের কাগজের রিপোর্টার রুমানা জামান ও জনকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির গোলাম রাব্বী।   এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আফজাল হোসেন (দৈনিক বাংলা), মামুন ফরাজী (যুগান্তর), সরোয়ার কবির (এবি নিউজ), মোশাররফ হোসেন বাবলু (মানবকণ্ঠ), প্রসূণ আশীষ (সময় টিভি), শামীমা ইয়াসমিন (বাসস), মোসাদ্দেক আল মাহমুদ (বাংলাদেশ বেতার), মাহবুবুর রহমান (ইভিনিং নিউজ), ইসরাফিল হাওলাদার (আমাদের অর্থনীতি)।
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির সভাপতি আশুতোষ, সম্পাদক মান্নান
বিএফইউজে’র সভাপতি গাজী, মহাসচিব গণি
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) দ্বি-বার্ষিক নির্বাচনে জয় পেয়েছে গাজী-গণি পরিষদ। নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলে সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপর প্যানেল হল এম আব্দুল্লাহ ও নূরুল আমিন রোকন পরিষদ। শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। অপরদিকে মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন (১৫৭ ভোট), ওবায়দুর রহমান শাহীন (২১৪) ও মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮)। সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও বাছির জামাল (২১৫)। কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো. আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো. শাজাহান সাজু (১৮০)। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো. মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো. আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাংবাদিক কায়কোবাদ মিলন।
বিএফইউজে’র সভাপতি গাজী, মহাসচিব গণি
সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী 
পুঁজিবাজার ভিত্তিক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেটের স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সামদানী ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তারা দুই বছর দায়িত্ব পালন করবেন। গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হো‌সেন অভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট।  আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪টি ভোট।  শুক্রবার পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।  কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট। ‌ ইব্রা‌হিম হো‌সেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাইনের মোহাম্মদ আনিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।  কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সব‌চে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কাল বেলার জুনায়েদ শিশির, তি‌নি পে‌য়ে‌ছেন ৪৫ ভোট, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাইজিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং ৩৫ ভোট পেয়ে জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা। সিএমজেএফের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক আবু আলী।  নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।
সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী 
ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান
সেবাখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্বে এসেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট ওবায়দুর মাসুম ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। তারা ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।  কমিটিতে সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ রয়েছে। এছাড়া অর্থ সম্পাদক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান
আরও পড়ুন
বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রে আরটিভির ১৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপিত
রাবিতে জয়নুল জয়ন্তী ও চারুকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সেনবাগ পৌর যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ক্যাম্পাস সাংবাদিকদের জন্য আরটিভির অনন্য উদ্যোগ