ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পদ ছাড়লেন তারেক রহমান, দৈনিক দিনকালের নতুন সম্পাদক আতিকুর রহমান রুমন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
তারেক রহমান ও আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান তার মালিকানাধীন সংবাদমাধ্যম দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। পত্রিকাটির নতুন সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পত্রিকাটির নতুন কর্ণধার আতিকুর রহমান রুমন পেশায় একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি বর্তমানে বিএনপির মিডিয়া সেলের পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে যোগদান করেন। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে পত্রিকাটির প্রশাসনিক ও সম্পাদকীয় সকল কার্যক্রম রুমনের নেতৃত্বেই পরিচালিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান বর্তমানে দেশ পরিচালনা এবং দলীয় নীতিনির্ধারণী কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠন ও শাসনতান্ত্রিক সংস্কারের গুরুদায়িত্ব তার ওপর বর্তেছে।

এই প্রেক্ষাপটে পেশাদার সাংবাদিকতার মান সমুন্নত রাখতে এবং পত্রিকার দৈনন্দিন কাজে আরও গতিশীলতা আনতে তিনি সম্পাদকীয় ও প্রকাশকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ‘দৈনিক দিনকাল’ বারবার নানা বাধার সম্মুখীন হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পত্রিকাটির ডিক্লারেশন বা প্রকাশনা বাতিল করা হয়েছিল, যা নিয়ে আদালত ও রাজপথে দীর্ঘ লড়াই করতে হয়েছে।

এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন নেতৃত্বের অধীনে পত্রিকাটি তার সোনালী ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মীরা। তারেক রহমানের এই পদত্যাগের মধ্য দিয়ে পত্রিকাটিতে পেশাদার সাংবাদিকদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৭ বছরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করে বিএনপি। দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত এই সেলের আহ্বায়ক করা হয় আতিকুর রহমান রুমনকে।

এর বাইরে তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

সাংবাদিকতার সূত্রে রুমন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
বুধবার (১৪ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।
বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার
ইতিহাসে আজকের এই দিনে
সোমবার (১২ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী