ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘সার্ভার হ্যাক’ করে এনআইডি ও সিমের তথ্য বিক্রি করতেন সালাম, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম
হ্যাকারের প্রতীকী ছবি

সার্ভার হ্যাক করে এনআইডি ও সিমের তথ্য বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম সরকার (২৬) মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আব্দুস সালাম সরকার ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছিলেন। সেই সুবাদে তিনি ওয়েব পেজ এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করতেন।

পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ ও নগদ) মাধ্যমে অর্থ লেনদেন করে তারা বিভিন্ন ব্যক্তির সিমের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএস লিস্টের মতো সংবেদনশীল তথ্য বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিলেন।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রোববার ভোর পাঁচটার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন নম্বরের শেষ লোকেশনের তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২