ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ, হিসেবে ঢাকা-৯ আসনের ভোটাদের স্বাক্ষর জটিলতার বিষয়টি সামনে এনেছেন জারা।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

আরও পড়ুন

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।

গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। এরপর গত ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা মনোনয়নপত্র জমা দেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রচিত হয় এক নতুন অধ্যায়। জন্ম হয় এক নতুন বাংলাদেশের। অনেকে এটাকে ইতিহাসের বাঁক হিসেবেও মনে করেন।
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হচ্ছে।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
আরও পড়ুন
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা