ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত: মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এর মাঝেই জামায়াতে ইসলামী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, সারাদেশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াত ইসলামী।

‎‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ডের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটি স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। আমরা এ বিষয়ে তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি।

আরও পড়ুন

বিএনপি নেতাদের আশঙ্কা, ডিজিটাল পেমেন্ট গেটওয়ের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা বা কারচুপির কোনো বিশেষ নীল নকশা থাকতে পারে। এ সময় ‎পোস্টাল ব্যালট নিয়ে ক্ষোভ জানান বিএনপি মহাসচিব।

তার ভাষ্য, বিদেশের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের বিন্যাস সঠিকভাবে করা হয়নি। ব্যালটে ধানের শীষ প্রতীককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে। কমিশন এক্ষেত্রে পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে।
‎
‎তিনি আরও দাবি করেন, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ক্ষেত্রে যেন অবশ্যই প্রতীক বরাদ্দের পর ব্যালট সরবরাহ করা হয়। ‎এ সময় বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ এবং কঠোর হওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং কমিশন যেভাবে নির্লিপ্ত থাকছে, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আমরা আশা করি, কমিশন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম
মিষ্টির আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা