ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

শুরু হলো ভোটের প্রচার, কোন দল কোথায় করবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম
নির্বাচন কমিশন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা। আজ (২২ জানুয়ারি) শুরু হলো নির্বাচনি প্রচার। এরমধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে সংসদ নির্বাচন।

নির্বাচনি আইন অনুযায়ী, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।

রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছে।

আজ সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশের মাধ্যমে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন সাতটি জেলায় সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার।

অন্যদিকে আজ দুপুর দুইটায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে নির্বাচনি জনসভার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন

একই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করবে সিপিবি।

সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে মাথাল মার্কার নির্বাচনি প্রচার শুরু করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোট ১৯৬৭ জন প্রার্থী। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁসির মঞ্চ’
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে।
‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁসির মঞ্চ’
৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান গণঅধিকার পরিষদের
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি। বিবৃতিতে গণঅধিকার পরিষদ জানায়, ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিলেন। সিপাহী-জনতার সেই ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও চরম অনিশ্চয়তার অবসান ঘটে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়। বিবৃতিতে আরও বলা হয়, সংকটময় সেই সময়ে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দ্রুত সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি গড়ে তোলেন তিনি। ঐতিহাসিক এ দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে গণঅধিকার পরিষদ। একইসঙ্গে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় জীবন বাজি রাখা বীর সিপাহী ও সাধারণ মানুষের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দলটি। বিবৃতিতে দলটির নেতারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা একই সূত্রে গাঁথা। এসব ঐতিহাসিক সংগ্রামের মূল আকাঙ্ক্ষা ছিল স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। আরটিভি/এসআর  
৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান গণঅধিকার পরিষদের
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
নোয়াখালী হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। জাতীয় জীবনের এই ঐতিহাসিক দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস / বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
সাত দফা দাবিতে কুষ্টিয়ামুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
নাগরিকত্ব ছাড়াই মার্কিন নির্বাচনে ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা