ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে: রুহুল কবির রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই।

রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।

নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

অপপ্রচারকারীদের সমালোচনা করে রিজভী বলেন, যারা কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার চেতনা ধারণ করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

২৬ মার্চের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনটি শুধু একটি দিবস নয়, বরং বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ইতিহাস। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা জাতির গৌরব।

এ প্রসঙ্গে জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে একটি নতুন দিশা দেখিয়েছিলেন।

রিজভী আরও বলেন, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড অর্জনের নাম নয়; এর মাধ্যমে জাতি বহু অর্জনের পথ খুলে পেয়েছে। যারা স্বাধীনতাকে দুর্বল করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।

তিনি বলেন, আগে মানুষের মৌলিক অধিকার সীমিত করে রাখা হয়েছিল এবং গুম-খুনের মাধ্যমে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
আরও পড়ুন
সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে পদ্মা-তিস্তায় প্রবাহ বাড়ানোর তাগিদ রিজভীর
বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক