ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ প্রস্তাব তোলা হয় কয়েকজন জামায়াত নেতার পক্ষ থেকে।

এসময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। অবশ্য, আসন্ন মেয়র নির্বাচনে তার প্রার্থীতার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত করা হবে। সেটি খুব শিগগিরই জানানো হবে। তবে, এখনও বিষয়টি কেন্দ্রীয় জামায়াতে ইসলামী থেকে অনুমোদিত হয়নি। সে কারণে আমরা নাম প্রকাশ আনুষ্ঠানিকভাবে করিনি। যদিও কেউ কেউ মেয়র পদে ডাকসু ভিপির নাম প্রচার করছেন।

​এদিকে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখন পর্যন্ত বড় কোনো প্রকাশ্য প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা স্বাধীনতা রক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় অঙ্গীকার নিয়ে রাজপথে নেমে এসেছিল। জাতীয় জীবনের এই ঐতিহাসিক দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস / বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে নতুন করে দাবি জোরালো
কুমিল্লায় ভাষাসৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাড়ি সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণে নতুন করে দাবি জোরালো
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  / শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রার জন্য নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
আরও পড়ুন
‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
জামায়াত এমপির ‘পদ বাতিল’ নিয়ে যা বললেন ইসি
সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবর সত্য নয়: এহসানুল জুবায়ের