ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত মহিলা লীগ নেত্রী ফের আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:১৬ পিএম
মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া। ছবি: সংগৃহীত

যশোরে আলোচিত কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) মধ্যরাতে তার নিজ বাড়ি শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৫ সালের ৮ ডিসেম্বরে নাশকতা মামলায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন মহুয়া। পরে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আরও পড়ুন

এর আগে, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলের পক্ষে ফেসবুকে সরব ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতেন মহুয়া।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।  শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
পটুয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
আরও পড়ুন
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনার বারসহ ৩ জন ধরা
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩