ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতাদের সঙ্গে নিয়ে জিয়া-খালেদার সমাধিতে রিজভীর শ্রদ্ধা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
ছবি: সংগৃহীত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, অশুভ শক্তি ও চক্রান্তকারীরা যুগে যুগে আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক ও ভ্রাতৃত্বের বন্ধন ভাঙার নানা অপচেষ্টা চালিয়েছে। তবে দেশের সাধারণ মানুষ সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ থেকেছে এবং এ দেশের অটুট সম্প্রীতির মেলবন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে।

তিনি আরও জানান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—এই তিন ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের দেবালয় ও উপাসনালয়গুলোর সুযোগ-সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্যেই সরকার আলাদা তিনটি ট্রাস্ট পরিচালনা করছে। নতুন ট্রাস্টে অন্তর্ভুক্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্বরা ভক্তদের নির্বিঘ্ন আরাধনা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ এমন এক জাতীয় সত্তার ভিত্তি রচনা করেছে, যেখানে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান জায়গা রয়েছে এবং সবাই গর্বভরে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে পারে।

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ট্রাস্টের নবগঠিত নেতৃবৃন্দ এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবার পদত্যাগ করেছেন।
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
পদত্যাগ করলেন মিষ্টি
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
পদত্যাগ করলেন মিষ্টি
‘নজরুলকেও জামায়াত আমির পদত্যাগে বাধ্য করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না’
মূলত, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নাম জড়ানোয় ফেরদৌস আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য (এমপি) পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়টি তুলে ধরতে গিয়েই বিতর্কিত এমপি গাজী নজরুলের প্রসঙ্গটি টেনে আনেন রাশেদ খাঁন।  
‘নজরুলকেও জামায়াত আমির পদত্যাগে বাধ্য করলে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না’
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল।
অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা যুবদলের
আরও পড়ুন
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর