ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন বিএনপি প্রার্থী এলিজা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
বিএনপি প্রার্থী এলিজা জামান। ছবি: সংগৃহীত

সংসদীয় সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল ১ নভেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং মনোনয়ন প্রত্যাহার না করলে একক প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে বৈধ একক প্রার্থী থাকলে এবং তিনি নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জড়ায়।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।  শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, যুবদলের প্রতি আমার দায়বদ্ধতা একটু বেশি। যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। এই যুবকরাই ১২ তারিখে আমাকে এমপি বানিয়েছেন। আর তারাই আগামী দিনের নাঙ্গলকোট, আগামী দিনের বাংলাদেশ। মোবাশ্বের বলেন, আজ যারা বিএনপির নেতা হয়েছেন, তারা ছাত্রদল ও যুবদল করে নেতা হয়েছেন। তাদের কাছে দল নিরাপদ। তারা কোনো ব্যক্তির দল করেন না। তারা জিয়া পরিবারের লোক, ধানের শীষের লোক। ১২ তারিখের নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে কথা দিয়েছিলাম, আপনার স্বপ্ন আমার অঙ্গীকার। জনগণকে দেওয়া সেই অঙ্গীকার রক্ষা করতে হলে যুবদলকে দায়িত্ব দিতে হবে। এবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী একটু ব্যতিক্রম। গত বছর ঠিক এমন দিনে যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এর ফলে আপনারা আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন। কুমিল্লা-১০ আসনের এমপি আরও বলেন, বিরোধিতা করলে কমিটিতে রাখা যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পেছনে তাকালে দেখা যাবে ৯০ শতাংশ লোক অন্য ধারার রাজনীতি করতেন। আমি যদি কৃপণতা করতাম, তাহলে তারা আমার পাশে বসতে পারতেন না। নেতা হতে হলে উদার মনের হতে হবে। সবার জন্য দরজা উন্মুক্ত রাখতে হবে। আমি খোলা মনে রাজনীতি করি। এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ছোট নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম সোহাগ, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বাহার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এসআর
যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার কী আছে? সেখানে কারও ভর্তি হওয়া উচিত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা 
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
নির্বাচনে পরাজিত হলেই জামায়াতের নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে  লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
আরও পড়ুন
বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে চাপা দিয়ে হত্যা, অতঃপর...
‘নির্বাচনে হারলেই জামায়াত পাগলামি শুরু করে’
‘বিএনপির নাম ভাঙিয়ে বাজারে চাঁদাবাজি ও মাদক ব‍্যবসা করছে’