ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম
আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

শিক্ষকদের শতভাগ বেতন ও এমপিওভুক্তি সুবিধা কেবল বেগম খালেদা জিয়াই নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন সুবিধা দিয়ে কাজ শুরু করেছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা শতভাগে উন্নীত করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার কেরানীগঞ্জ উপজেলার আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মান উন্নয়নে ‘মতবিনিময় সভা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের বেতন বৃদ্ধির পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মৃতিচারণ করে আমানউল্লাহ আমান বলেন, শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশনে তাদের অবস্থা যখন মরণাপন্ন, তখন বেগম খালেদা জিয়া ওমরাহ পালন শেষে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি শহীদ মিনারে যান এবং ক্ষমতায় গেলে তাদের শতভাগ বেতন দেওয়া হবে বলে আশ্বাস দেন। পরবর্তীতে তিনি তার কথা রেখেছিলেন।

শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে তিনি বলেন, শিক্ষকদের উচিত প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান মনে করে পাঠদান করা।

বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা বলেন, কোনো কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিজের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করে পরীক্ষা দেওয়ান, যা নিজের স্কুলের শিক্ষার ওপর অনাস্থার শামিল।

শিক্ষকদের এসব বিষয়ে সচেতন থেকে শিক্ষার পরিবেশ ও মান বজায় রাখার প্রতি গুরত্বারোপ করেন তিনি।

তিনি জানান, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ধারাবাহিকভাবে এই পুরষ্কার দেওয়া হচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের মাদকের হাত থেকে রক্ষা করা, পরিবেশ সুরক্ষায় প্রিয়জনদের জন্মদিনে গাছ লাগানো এবং সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন!
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে বিগত দিনে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। তিনি আরও বলেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। মাহফিলকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আনা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের চেষ্টা করবেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, আপনারা এমন আলেম ও বক্তা খুঁজে বের করুন, যাঁরা কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। তাদের দিয়ে মাহফিল আয়োজন করলে আমরা স্বাগত জানাব। সেই মাহফিলে আমরা প্রধান অতিথি থাকব। মাহফিল সম্পন্ন করতে অর্থনৈতিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব। আরটিভি/টিআর
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে। নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী
হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত 'আইডিয়া ফেস্ট'র চূড়ান্ত পর্বে তিনি এমন মন্তব্য করেন।  তিনি বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, সেটি অভূতপূর্ব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অনেক স্বৈরাচার আমলেও বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না। রিজভী বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার পরিসর তৈরি হলেই সেই পরিকল্পনার উপাদান পাওয়া যাবে। আর তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।  তরুণদের নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে বহুমাত্রিক কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। স্বৈরাচার আমলেও নান্য বাধা পেরিয়ে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ করে গিয়েছে। আরটিভি/টিআর
হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না: রিজভী
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, জনগণের স্বার্থে রাজনীতি করেনি; তারা দলীয় স্বার্থে রাজনীতি করেছে।
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
আরও পড়ুন
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’