ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের নানা অস্থিরতার পরও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি খাতে বিপুল ভর্তুকি দিচ্ছে। ফলে দফায় দফায় মূল্য সমন্বয়ের পরও সরকারকে বড় অঙ্কের লোকসান বহন করতে হচ্ছে।

রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ড ও নাশকতা চালিয়ে আতঙ্ক সৃষ্টির পেছনে পরাজিত কোনো শক্তি কলকাঠি নাড়ছে কি না, তা নিয়ে দেশের সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে গভীর সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও জানান, সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি জোরদার করার অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে তৎপরতা বাড়াবে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে কেবল সমালোচনা না করে বিরোধীদের কাছ থেকে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিলেট মহানগর ও ৭ জেলায় যুবদলের কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, সিলেট জেলা ও মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সিলেট মহানগর ও ৭ জেলায় যুবদলের কমিটি
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার প্রথম ভাষণে গণতন্ত্র ও উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরার পাশাপাশি বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা, ক্ষুদ্র রাষ্ট্রগুলোর অধিকার সুরক্ষা এবং আরও ন্যায়সংগত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন।
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তার প্রথম ভাষণে বাংলাদেশের স্বনির্ভর উন্নয়নের সংগ্রামের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
আরও পড়ুন
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন জামায়াত নেতা 
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’