ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, একসময় পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলি করতে করতে একপর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের হাত উঁচু করে ব্যারাকে পাঠিয়ে দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপ নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে নয়ন বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর যুবদল কামান ফেস করে এসেছে, চায়না রাইফেল ফেস করে এসেছে, একে-৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।

তিনি আরও বলেন, শৃঙ্খলা বজায় রেখেই যুবদল তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তবে যুবদলের দিকে চোখ রাঙানো কিংবা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অতীতে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, একইভাবে নতুন করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তারাও জনরোষের মুখে পড়বে বলে মন্তব্য করেন যুবদলের এই নেতা।

অতীতের রাজনৈতিক সংঘাত ও প্রতিরোধের প্রসঙ্গ তুলে নয়ন বলেন, পল্টন ময়দানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেননি। দেশে কোনো মহল যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী