ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি: চিফ হুইপ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, যেহেতু বিএনপি একটি বড় দল এবং তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত, তাই দল থেকে যাতে স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেয়া যায়, আমরা সেই চেষ্টা করব। তবে দলীয় প্রতীকে এ বছর নির্বাচন হবে না, এটি আগে ছিল।

মো. নূরুল ইসলাম মনি বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে ও উৎসবমুখবর পরিবেশে যাতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এই নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করতে পারে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য— এমন ব্যক্তিরাই যাতে বেরিয়ে আসে।

চিফ হুইপ বলেন, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ যায়, তবে সে বিষয়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৃঙ্খলার বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। কোনোভাবেই চাঁদাবাজ-দখলদারদের বরদাস্ত করা হবে না, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে জায়গা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। তিনি বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনায় অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে। রিজভী বলেন, সরকার প্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই। আরটিভি/টিআর
পার্লামেন্টে আইন করা উচিত, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ‘জাতীয় শয়তান’: রিজভী
মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান
বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন, যেখানে মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রোববার (২২ নভেম্বর) রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে গৃহ হারানো পরিবারগুলোকে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি। এ সময় করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ারের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার বিপদে পাশে আছে, ভবিষ্যতে যে কোনো বিপদে পাশে থাকবে। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান। উল্লেখ, রোববার (১৫ নভেম্বর) ভোরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। শাহরিয়ার কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়ায় থাকতেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেনের ছেলে। আরটিভি/টিআর
মানবিকতা নির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি সরকার: ডা. জুবাইদা রহমান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
যুবদল নেতা নয়ন / ‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
২০১৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।  তার মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। এমনকি হাসপাতালে যন্ত্রণায় ছটফট করলেও কেউ এগিয়ে আসার সাহস পেতেন না।  রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৫ সালে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন তিনি। রবিউল ইসলাম নয়ন লেখেন, হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো এই ছবিটি ২০১৫ সালের। স্বৈরাচারীনি পলাতক শেখ হাসিনার পালিত প্রশাসন আমাকে শর্টগান ঠেকিয়ে গুলি করে সুড়ঙ্গের মতো করে দিয়েছিল। সেখান থেকে আমার ঠাঁই হয় ঢাকা মেডিকেল কলেজের এই বেডে। ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কী বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়। ডাক্তার আমাকে চিকিৎসাসেবা দিতে অস্বস্তিবোধ করতেন। হাসপাতালের বেডে শুয়ে আদিম যন্ত্রণায় ছটফট করতাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস করত না। যদি তাদের চাকরি চলে যায়।’ ওই কঠিন সময়ে কয়েকজন রাজনৈতিক কর্মীর পাশে থাকার কথাও উল্লেখ করেন যুবদলের এই নেতা। তিনি লেখেন, ‘এই সময় কিছু রাজনৈতিক ছোট ভাই নিয়মিত ঝুঁকি নিয়ে হাসপাতালে এসে আমার খোঁজখবর নিত। পাশে বসে সাহস দিত, পাশে থাকার প্রতিশ্রুতি দিত।’ তাদের মধ্যে ছবিতে থাকা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন। আরটিভি/এসআর
‘গুলিবিদ্ধ পা নিয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করতাম, ফ্যাসিস্ট সরকারের ভয়ে কেউ এগিয়ে আসতো না’
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
আরও পড়ুন
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : চিফ হুইপ