
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন তাদের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরটিভি/এমএইচজে




