ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বৈঠক। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ইইউ রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন। রোহিঙ্গা সমস্যা সমাধান ও স্থানীয় সরকার নির্বাচন এবং এলডিসি উত্তরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রিজভীর একান্ত সচিব কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব জাহেদুল আলম।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এ-সংক্রান্ত বক্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন অবস্থায় ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্বেগ তৈরি করেছে। এটি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। সেসব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। আইনবহির্ভূত পন্থা অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তাই পুলিশকে প্রচলিত আইনের আওতায় থেকেই দায়িত্ব পালন করতে হবে। রিজভী বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে যুবসমাজের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়ানো যাবে না। যুবকদের কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষ আতঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তরুণদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আরটিভি/এসআর
আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী
সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিজেদের একটি ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের অধিকার রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ৪৮ বছর আগে জাতীয়তাবাদী যুবদলের যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি দেশের বৃহৎ যুব সংগঠনগুলোর একটিতে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য ও বীরত্বের প্রতীক যুবদলকে রাজপথে বারবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। নেতাকর্মীদের মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তও দেওয়া হয়েছে। তারপরও তারা গণতান্ত্রিক আন্দোলন ও নিজেদের দায়িত্ব থেকে পিছপা হননি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাভিত্তিক যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কর্মকাণ্ড এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে সংগঠনটি। যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান নেতৃত্ব আজ যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের পতনেও তাদের সাহসী নেতৃত্ব প্রভাবকের ভূমিকা পালন করেছে। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিকে সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড় জমেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করতে সেখানে উপস্থিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। এ সময় ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর যুবদলের কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী যুবনেতা মোহাম্মদ আইয়ুব বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদ্‌যাপনের উপলক্ষ নয়, বরং সংগঠনের অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে ভবিষ্যতের দায়িত্ব নির্ধারণের দিন। আজ ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে মানুষের আস্থা অর্জনে নিজেদের নিয়োজিত করার শপথের দিন; যে শপথ ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলকে করিয়েছিলেন।  তিনি বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে যুবদল বরাবরই কার্যকর ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা এমন একটি যুবসমাজ গড়ে তুলতে চাই, যারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশ গঠনে প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন। যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যুবদল দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি আমাদের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২৭ ও ২৮ অক্টোবর সারা দেশে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে। বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম নয়ন। আরটিভি/টিআর
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
আরও পড়ুন
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী
বিএনপি নেতা পিন্টুর মৃত্যু: ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
যুবদলকর্মী হত্যা, আসামি বিএনপি নেতা