ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে দুই সৌদি নারীর মৃত্যু, বাংলাদেশি-ভারতীয়কে জরিমানা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ এএম
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের ২ নারী নিহতের ঘটনায় এক বাংলাদেশি ও এক ভারতীয়কে সাজা দিয়েছেন দেশটির একটি আদালত।

আদালতের রায় অনুযায়ী, বাংলাদেশি ও ভারতীয়কে জরিমানা বাবদ ৪ লাখ দিরহাম (১ কোটি ১৫ লাখ টাকার বেশি) দিতে হবে। তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকে দুই হাজার দিরহাম জরিমানা দিতে হবে। এ ছাড়া নিহত দুই নারীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার দিরহাম দেবেন তিনি। আর বাংলাদেশি ব্যক্তিকে পরিশোধ করতে হবে বাকি ৩ লাখ ১৮ হাজার দিরহাম।

চলতি বছরের জুলাইয়ে দুবাইয়ের আল বারশা এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল। স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাজা পাওয়া ওই বাংলাদেশি ও ভারতীয় সেদিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুজন আলাদা গাড়িতে ছিলেন।

একপর্যায়ে বাংলাদেশি ওই ব্যক্তির গাড়িতে ধাক্কা দেন ভারতীয়। এরপরই এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে একটি সৌদি পরিবার ছিল। দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই পরিবারের আরও চার সদস্য।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বগুড়ার আসিফ নিহত 
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের অরেঞ্জ শহরে লিংক অ্যাভিনিউর ২১০০ ব্লকে শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়ির ড্রাইভওয়েতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তিনি। নিহত আসিফ ইমরানের (২৬) খালু ফেরদৌস বারী জানান, ভোরে আসিফ নিজেই তার গাড়ি চালিয়ে অরেঞ্জ শহরের বাসার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এতে গাড়ির ভেতরেই আসিফ গুলিবিদ্ধ হয়। টহল পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এসময় গাড়ির ভেতর ও বাইর থেকে ১৮টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে অরেঞ্জ পুলিশ ইতিমধ্যে পুরষ্কার ঘোষণা করেছে। পরে আসিফের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আসিফ বাংলাদেশের বগুড়া শহরের নারুলী কৃষি ফার্ম এলাকার জাকির হোসেন নয়নের ছেলে। ১১ বছর বয়সে তার বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বগুড়ার আসিফ নিহত 
স্পেনে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দুটি প্রতিষ্ঠানকে ‘অভিবাসী দিবস পদক’ প্রদান
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন করা হয়েছে। দূতাবাস মিলনায়তনে এ উপলক্ষে গত ১৯ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে স্পেন থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক’ প্রদান করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়—গড়ব বাংলাদেশ।’ অভিবাসী দিবসের আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের বাণী পড়ে শোনান হয়। অনুষ্ঠানে স্পেন-প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি স্পেন প্রবাসী অভিবাসী কর্মী, তাদের সুহৃদ ও  পরিবারের সদস্যবৃন্দ সহ  অভিবাসন কার্যক্রম ও কল্যাণে  যুক্ত সকল জাতীয় ও আন্তর্জাতিক  ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রসঙ্গত বৈধভাবে দেশে রেমিট্যান্স প্রেরণকে উৎসাহ ও প্রণোদনা প্রদানের লক্ষ্যে এ বছর থেকে দূতাবাস ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক’ চালু করেছে। এ বছর শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান আমানাহ মানি ট্রান্সফার এবং ভিক্টরি মানি ট্রান্সফার ও ট্রাভেলস যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের জন্য রাষ্ট্রদূত তাদের অভিনন্দন জানান।
স্পেনে শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দুটি প্রতিষ্ঠানকে ‘অভিবাসী দিবস পদক’ প্রদান
রোম দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি দুজন মহিলাসহ পাঁচজন প্রবাসী বাংলাদেশীকে রেমিট্যান্স পুরস্কার প্রদান করেছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ পুরস্কার প্রদান করেন। দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। আলোচনা সভার শুরুতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসিফ আনাম সিদ্দিকী প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের উৎসাহ দিতে গৃহীত পদক্ষেপসমূহের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরাও অনুষ্ঠানে বক্তব্য দেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় দূরবর্তী শহর থেকে অংশগ্রহণকারীগণও জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।   রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাঁর বক্তব্যে পুরস্কার প্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাধীনতা অর্জনের অব্যবহিত পরেই বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মোচনের জন্য রাষ্ট্রদূত বিশেষভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে প্রবাসী-বান্ধব সরকার উল্লেখ করেন তিনি। এবারের প্রতিপাদ্য ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ কে সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। দূতাবাসের সেবার মান উন্নততর এবং দ্রুততর করাসহ নতুন উদ্যোগ গ্রহণে তিনি প্রবাসীদের যে কোন গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও ভূমধ্যসাগর এলাকার সমন্বয় দপ্তরের পরিচালক লরেন্স হার্ট এবং জনতা এক্সচেঞ্জ এস. আর. এল. এর পরিচালক জোভান্নি ইমবারগামো। এবছরের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন, ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী, মো. মাহফুজুল হক, উদ্দিন জিয়া এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মিজ্ আঁখি আগ্নেশ গমেজ, মিজ্ মেহেনাস তাব্বাসুম।    বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দিতে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।
রোম দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
দ. আফ্রিকায় বাংলাদেশি বড় ভাইকে গুলি করে ছোট ভাইকে অপহরণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী বড় ভাইয়ের কপালে গুলি করে ছোট ভাইকে অপহরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টার পর জোহানেসবার্গের বেননী এলাকায় নিজেদের দোকান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। ভোক্তভোগীদের মামা দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেন ঘটনাস্থল উপস্থিত হয়ে জানান, দোকান বন্ধ করে নিজেদের গাড়িতে ফেরার পথে বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়িসহ ভাইদের অপহরণ করতে গেলে ধস্তাদস্তির এক পর্যায়ে বড় ভাই নাজমুল হোসেনের কপালে গুলি করলে তিনি মারা যায়। এরপর ছোট ভাই শামীম রহমানকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সময় বিদুৎ না থাকায় ওই এলাকায় অন্ধকারচ্ছন্ন ছিল বলে জানান তিনি।  প্রবাসী দুই বাংলাদেশি ভাইয়ের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নজরপুর গ্রামে বলে জানা গেছে।
দ. আফ্রিকায় বাংলাদেশি বড় ভাইকে গুলি করে ছোট ভাইকে অপহরণ
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের বিজয় দিবস উদযাপন (ভিডিও)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারের বিশালাকায় এলইডি পর্দায় খণ্ড চিত্রে দেখানে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে তুলে ধরতে এই  ব্যতিক্রমী আয়োজন করে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত টাইমস স্কোয়ারের বিশাল পর্দায় প্রতি ১৫ মিনিট পর পর ভেসে উঠে বাংলাদেশ। ১৫৪০ ব্রডওয়ের এলএডি স্ক্রিনে  উপস্থাপন করা হয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে। ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিজয় দিবস পালনের এটি একটি নজিরবিহীন ঘটনা। ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে উৎসব গ্রুপের প্রধান নির্বাহী রায়হান জামান বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই স্বাধীনতার গৌরব গাঁথা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী ও আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য এই আয়োজন করেছি আমরা। তিনি বলেন, আমাদের জাতীয় অর্জনের যে আনন্দ, তা উপভোগ্য করে তুলতে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে টাইমস স্কোয়ারের বড় পর্দায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে উৎসব গ্রুপের বিজয় দিবস উদযাপন (ভিডিও)
আরও পড়ুন
স্ত্রীকে নিয়ে দুবাইয়ে শান্তর অবকাশ যাপন
চালকের আসনে হেলপার, বাস উল্টে আহত ১৫
৪ মাস পর ভারত থেকে দেশে ফিরলেন ২৩ জেলে
মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১