ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মিশরের মাটিতে দেশের গৌরব, সেরা দশে ৭ বাংলাদেশি শিক্ষার্থী

মিশর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীন ইসলামি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি স্নাতক (অনার্স) সম্পন্নকারী শিক্ষার্থীদের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা দশে স্থান করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ (Faculty of Usul El-Din)-এর অফিসিয়াল ফেসবুক পেজে চার বছরের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা দশ গ্রাজুয়েটের তালিকা প্রকাশ করা হয়।

আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা) বিভাগে বাংলাদেশি শিক্ষার্থীরা ছিল সবচেয়ে উজ্জ্বল। এ বিভাগে মাহবুবুল আলম চার বছরের গড় ৯৪.০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। মাহফুজুর রহমান গড় ৯৩.৪৩ নম্বর নিয়ে দ্বিতীয় এবং মুহা. রেজাউল করীম গড় ৯১.০৭ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেন।

আরও পড়ুন

তাফসির বিভাগেও ছিল বাংলাদেশিদের সাফল্যের ছাপ। মাসুম বিল্লাহ গুলজার চার বছরের গড় ৯৫.০৩ নম্বর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। ইয়াকুব বিন ইসহাক গড় ৯২.২৯ নম্বর নিয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম গড় ৯০ নম্বর নিয়ে দশম স্থান লাভ করেন।

এছাড়া হাদিস বিভাগে জুবায়ের আহমদ চার বছরের গড় ৯০.০৬ নম্বর অর্জন করে সেরা দশে নিজের স্থান নিশ্চিত করেন।

সংশ্লিষ্টদের মতে, এই অর্জন প্রমাণ করে যে সুযোগ ও সঠিক পরিবেশ পেলে বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো শিক্ষাঙ্গনে নিজেদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। তাদের এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
ছেলেটা আর কবে বাড়ি ফিরবে?—এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। ছেলের ছবি হাতে নিয়ে আজও পথ চেয়ে বসে থাকেন বৃদ্ধা খুশিদা বেগম (৮০)। বয়সের ভারে নুয়ে পড়া এই মায়ের চোখের পানি যেন থামছেই না। একমাত্র প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একবার ছেলেকে চোখের সামনে দেখা।
১৪ বছর ধরে ছেলের ছবি বুকে জড়িয়ে অপেক্ষায় মা
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের সফর: নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
শনিবার (১৯ সেপ্টেম্বর) কানাডার টরেন্টোতে ডানফোর্থ এলাকার বিডি ফিউশনে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান কানাডা প্রবাসীদের
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান (বোর্নিও) দ্বীপে সৃষ্ট ভয়াবহ দাবানল এবং কৃষি জমি পরিষ্কার করার জন্য বন পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন পুরো মালয়েশিয়া।
ইন্দোনেশিয়ার দাবানলে ধোঁয়াশা মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টি নামাতে অপারেশন
আরও পড়ুন
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান
মিশরের আকাশে শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য