ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

লটারিতে ৩৩ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম
বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ-ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘বিগ টিকেট’ ড্র-তে আবারও ভাগ্য খুলেছে দুই বাংলাদেশির। এবার সিরিজ ২৮৯-এর সান্ত্বনা পুরস্কারে ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার বেশি) করে জিতেছেন দুই বাংলাদেশি।

এছাড়া ২০ মিলিয়ন দিরহামের মেগা জ্যাকপটে জয়ী ফিলিপিনো কর্মীর ১০ জনের গ্রুপেও রয়েছেন এক বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (১৪ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগ টিকেটের অন্যতম নতুন বিজয়ী হিসেবে নাম লিখিয়েছেন ৩৮ বছর বয়সি বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ। গত ১৭ বছর ধরে তিনি আজমানে বসবাস করছেন এবং একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, পরিবারের ভবিষ্যতের আশায় গত দুই বছর ধরে নিয়মিত বিগ টিকেট কিনছিলেন তিনি। প্রতি মাসে নিয়ম করে ১০ বন্ধুর একটি গ্রুপের সঙ্গে টিকেট শেয়ার করতেন। অবশেষে সেই ধৈর্যই তাকে এনে দিল সাফল্য।

বিজয়ীর অনুভূতি জানাতে গিয়ে শুভ বলেন, বিগ টিকেট থেকে যখন আমি ফোন পাই, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমি যে সত্যি জিতেছি, তা বিশ্বাস করতে আমার সময় লেগেছে। আমি ভীষণ খুশি।

পুরস্কারের টাকা এখনই খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা করেছেন তিনি। সেইসঙ্গে অন্যদের উৎসাহিত করে তিনি বলেন, বিগ টিকেট মানুষের আগামীর আশা জাগায়, সবারই এতে অংশগ্রহণ করা উচিত।

আরও পড়ুন

শুভ ছাড়াও একই সিরিজে ১ লাখ দিরহাম জিতেছেন আরেক বাংলাদেশি নাগরিক সবুজ মো. দেলোয়ার মুন্সী। সিরিজ ২৮৯-এ যে পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে এই দুই বাংলাদেশি ছাড়া বাকি তিনজন ভারতের কেরালার বাসিন্দা- নিখিল চন্দ্রন, সাইদালাভি ও সারথ শশীধরণ।

এবারের মেগা ড্র-তে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন দুবাই প্রবাসী ফিলিপিনো নাগরিক রেনাল্ডো হারবসো। তবে এই বিশাল অংকের পুরস্কার তিনি একাই পাচ্ছেন না। রেনাল্ডোর ১০ জনের একটি গ্রুপ এই টিকেটটি কিনেছিলেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ফলে ২০ মিলিয়ন দিরহামের একটি অংশ ওই বাংলাদেশি প্রবাসীর ঘরেও যাচ্ছে।

বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, অগাস্ট মাসজুড়ে থাকছে আরও ‘আকর্ষণীয়’ সব পুরস্কার। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। ওই একই সন্ধ্যায় আরও ৫ জন পাবেন ১ লাখ দিরহাম করে।

এছাড়া প্রতি সপ্তাহে ই-ড্র-এর মাধ্যমে চারজন বিজয়ী ২৫ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। অগাস্টে যারা টিকেট কিনবেন, তারা ৩ অক্টোবরের ‘দ্য বিগ স্পিন’ প্রতিযোগিতায় ১ মিলিয়ন দিরহাম পর্যন্ত জেতার সুযোগের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
আরও পড়ুন
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর