ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের বড় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
মালয়েশিয়ার একটি কারখানায় ইমিগ্রেশন বিভাগের অভিযান। সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির চারটি শিল্পাঞ্চলের ৪০টি কারখানায় একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ৭১৫ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। তাদের সঙ্গে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরাও ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এসব কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় মোট ২ হাজার একশ ৫৯ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায়, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক করা হয় ১ হাজার একশ ৯৬ জনকে। আটককৃতদের বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। যার মধ্যে ৯শ ৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী রয়েছেন।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে বাংলাদেশি কতজন, তা এখনও প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

এদিকে অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ৩৭ জন মালয়েশিয়ান নাগরিক ও নিয়োগকর্তাকে তদন্তের স্বার্থে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আটক বিদেশিদের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনোভাবেই দেশের মাটিতে অবৈধদের বরদাশত করা হবে না। ফলে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সব সময় বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
লিবিয়ার তবরুক উপকূল থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার স্বপ্ন নিয়ে রাবারের নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে ছেয়েছিলেন শতাধিক বাংলাদেশি। কিন্তু স্বপ্নের ইউরোপযাত্রা মুহূর্তেই পরিণত হয় জীবন-মৃত্যুর লড়াইয়ে। প্রচণ্ড ঝড়, উত্তাল সমুদ্র, নৌকায় পানি প্রবেশ ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় মৃত্যুর মুখোমুখি হন তারা।
ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
বিদেশি কর্মী নেওয়ার জন্য ফের বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
কর্মী নেবে ইতালি, যেভাবে আবেদন করবেন বাংলাদেশিরা
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাচ্ছেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার। 
ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। 
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
আরও পড়ুন
মালয়েশিয়ান কুকুর মাটি খুঁড়ে বের করল নিখোঁজ বাংলাদেশির মরদেহ
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী
শাহজালালে ১৪ কেজি সোনাসহ ধরা এক মালয়েশিয়ান ও দুই বিমানকর্মী