ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৬ রোগ থাকলে যাওয়া যাবে না হজে, সৌদি আরবে কঠোর স্বাস্থ্যবিধি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র হজের মৌসুম সামনে রেখে হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নতুন স্বাস্থ্যবিধি ও কড়াকড়ি নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুরুতর ও দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা থাকলে এবার হজ পালনের অনুমতি বা পারমিট দেওয়া হবে না।

সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় হজে অংশ নেওয়া যাবে না তার মধ্যে রয়েছে, কিডনির গুরুতর জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন রোগী, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা বা হার্ট ফেইলিউর, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ বা স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া), বয়সজনিত চরম শারীরিক দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।

এ ছাড়া হাজিদের জন্য টিকাদান সংক্রান্ত বিধিনিষেধও কঠোর করা হয়েছে। সব হজযাত্রীর জন্য ‘মেনিনোকোক্কাল মেনিনজাইটিস’ টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। হজের অন্তত ১০ দিন আগে এই টিকার ডোজ গ্রহণ করতে হবে।

আরও পড়ুন

উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘস্থায়ী রোগ (যেমন ডায়াবেটিস, শ্বাসকষ্ট বা হৃদরোগ) থাকা রোগীদের জন্য কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার আপডেট ডোজ নেওয়ারও জোরালো পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরব বলছে, হজের মতো শারীরিকভাবে কষ্টসাধ্য ইবাদত নিরাপদভাবে সম্পন্ন করতেই এসব স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এই দিন অর্থাৎ ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।
দুর্গোৎসব শুরু শুক্রবার
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
সামাজিক বাধা ও পারিবারিক জটিলতা দূর হওয়ার পাশাপাশি উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলিম নারী-পুরুষ।
সহজে বিয়ে হওয়ার জন্য যে দোয়া পড়বেন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
স্বামী স্ত্রীকে ‘বোন’ কিংবা স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে কি বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে।
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা