ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছে ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতা-২০২৬। বুধবার (১৯ আগস্ট) মসজিদুল হারামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৪ বাংলাদেশি হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, গৌরবোজ্জ্বল এই যাত্রায় তার মাদরাসার বড় ভূমিকা ছিল। বিমানবন্দরে হাফেজদের শুভেচ্ছা জানান ধর্ম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা।

পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় আয়োজিত এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে ৪ জন প্রতিনিধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ৪ জনই পুরস্কার জিতে নেন। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। জাকারিয়া পুরস্কার হিসেবে পান ১ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা পান ১ লক্ষ ৩০ হাজার রিয়াল।

অন্যদিকে তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অর্জন করেন মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা উভয়েই ১ লক্ষ ৮০ হাজার রিয়াল করে পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন

বিজয়ী হাফেজদের মধ্যে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসায় অধ্যয়নরত এবং রাবেতা বিনতে রমজান উত্তরাস্থ তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এ বছর ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
দুর্গাপূজা যেভাবে বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসবে পরিণত হলো
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এআই নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রধান ইমাম শায়েখ সুদাইসের সতর্কবার্তা
আজকের নামাজের সময়সূচি
সোমবার (১২ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা