ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

হত্যার হুমকি পাচ্ছি

আমার ৩ শিশু কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠিত করবেন এবং আমার ৩ শিশু কন্যাকে একটু দেখে রাখবেন।

এদিকে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, একজন আলেম হিসেবে মুফতি আমির হামজার এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত। তারা দাবি করেন, কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য একজন আলেমের কাছ থেকে গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

সমালোচনার মুখে মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়ে জানান, উক্ত বক্তব্যটি ২০২৩ সালে দেওয়া হয়েছিল। তিনি লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে ভুল করায় আমি তখনই দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। তবে পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি ঘিরে উত্তেজনা, যা জানা যাচ্ছে
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
বায়ান্নোর ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের পৈতৃক বাড়ি ও পরিবারটির ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িটি হাতিয়ে নেওয়া বা দখলের পাঁয়তারা এবং পরিবারটিকে গত দুই বছর ধরে হয়রানি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 
এবার এনসিপিকে অভিযুক্ত করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।  রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তাশরীফ। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তাকে একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন। পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’ আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’ আরটিভি/এসআর
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
ভিডিওটি পোস্ট করে আলোচিত সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন এই অভিভাবক।  
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
আরও পড়ুন
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ
ফোন বন্ধ, বাড়িতেও নেই আমির হামজা: রাশেদ খাঁন
আমির হামজা কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন: আমজনতার তারেক
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন